আমিরের তারে জমীন পর ছবিটা দেখে আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেন শাহিদ৷ শাহিদের চোখ দিয়ে নাকি অনবরত জল গড়াতে থাকে৷ আমিরের তারে জমীন পর ছবিটির মত পাঠশালা ছবিতেও তিনি শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছেন৷ কিছুদিন আগে তিনি পাঠশালা ছবির কিছুটা অংশ দেখেছেন৷
তা দেখতে গিয়েও নাকি তাঁর চোখে জল এসে যায়৷ সাংবাদিকদের একথা তিনি জানিয়েছেন৷ শাহিদের পাঠশালা ছবিটিও সামাজিক ইস্যু নিয়েই তৈরি হয়েছে৷ সেখানে শাহিদের ভূমিকাটি বেশী বড় নয়৷
মাত্র 30-40 মিনিটই তাঁকে পর্দাতে দেখা যাবে৷ তবে শাহিদের এই স্বীকারিক্তোতে এটা স্পষ্ট হয়ে গেল রোমান্টিক হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ভীষণই আবেগপ্রবণ৷