শাহরুখ-কাজলের বহু প্রতীক্ষিত ছবি 'মাই নেম ইজ খান' কবে মুক্তি পাবে? তা নিয়ে নিশ্চয়ই শাহরুখ-কাজলের ফ্যানরা উদগ্রীব রযেছেন৷ তবে তাদের উত্তেজনার অবসান হতে আর বেশী দেরী নেই৷ মাত্র কয়েকটা মাস৷ তারপরেই বড় পর্দাতে তারা প্রিয় জুটিকে দীর্ঘ কয়েক বছর পরে আবার একসঙ্গে অভিনয় করতে দেখতে পারবেন৷
ফক্স স্টার স্টুডিও, 20 Th সেঞ্চুরী ফক্স ইন্টারন্যাশনাল এবং ফক্স সার্চলাইট পিকচার্স ঘোষণা করেছে আগামী 2010 সালের 12 ফ্রেব্রুয়ারী এই ছবিটি মুক্তি পাবে৷ ভারত সহ 40 টা দেশে এই ছবিটিকে রিলিজ করা হবে৷ ভ্যালেনটাইন ডে কে লক্ষ্য করেই সাধারণত ফেব্রুয়ারীতে এই ছবিটিকে রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷