বলিউডে মাত্র দুটো ছবিতে অভিনয় করেছেন৷ ইতিমধ্যেই আসিনের কদরটা বেড়ে গেছে৷ আসিনও বেঁছে বেঁছেই ফিল্ম সাইন করছেন৷ তবে তিনি যে খ্যাতনামা নির্দেশক আশুতোষ গোয়াড়িকারের অফারটা ফিরিয়ে দেবেন সেটা কিন্তু আশুতোষ হয়ত স্বপ্নেও ভাবেন নি৷
প্রথমে আসিন আশুতোষের নতুন ছবি 'খেলেঙ্গে হাম জি জান সে' এই ছবিতে অভিনয় করবেন বলে জানিয়েছিলেন৷ কিন্তু চিত্রনাট্য পড়ার পরেই তিনি এতে অভিনয়ে অসম্মতি জানিয়েছেন৷ আসিনের মতে ছবিতে তাঁকে যে চরিত্রটা দেওয়া হয়েছিল তার মধ্যে অভিনয়ের সুযোগ ভীষণই কম৷ এতে আসিনের বিপরীতে অভিষেক বচ্চনকে নেওয়ার কথা ছিল৷আসিন বলেছেন ছবিতে তাঁর চরিত্রটার মধ্যে তেমন গুরুত্ব নেই৷
তবে 'লন্ডন ড্রিমস' ছবিতেও তাঁর চরিত্রটা ছিল শুধুমাত্র ব্যাক গ্রাউন্ড ডান্সারের৷ সেই ছবিটা করতে তিনি কোন দ্বিধা বোধ করেন নি৷ আসলে আশুতোষের হোয়াটস ইউর রাশি? ছবিটা ফ্লপ হওয়াতেই আশুতোষের ছবিতে অভিনয়ে ভরসা পাচ্ছেন না আসিন৷