খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন » বলিউড » খবর/গসিপ » কুরবানের শ্যুটিং-এ মানসিক অবসাদে ছিলেন সফিনা
খবর/গসিপ
Feedback Print Bookmark and Share
 

IFM
IFM
কুরবান ছবির শ্যুটিং করতে গিয়ে মনেপ্রানে ভীষণ আনন্দে ছিলেন সঈফ৷ কারণ সেখানে সব সময় তাঁর পাশে ছিলেন করিনা৷ ছবিতে তিনি করিনাকে সঙ্গে নিয়ে একেবারে হলিউডের কায়দায় বেশ কয়েকটা হট দৃশ্য করেছেন৷ যা ইতিমধ্যেই কুরবান নিয়ে দর্শক মহলে কৌতূহল জাগিয়েছে৷ তবে সেই দৃশ্যগুলো শ্যুটিং এর সময়ে তারা দুজনেই নাকি অবসাদের মধ্যে কাটিয়েছেন৷ অবসাদটা তাদের দুজনের সম্পর্ক নিয়ে ছিল না৷

অবসাদের মূল কারণটা ছিল শ্যুটিংটা ঠিক ভাবে শেষ করা৷ সম্প্রতি কুরবান ছবির প্রচার করতে গিয়ে এই কথা জানিয়েছেন বলিউডের অভিনেতা সঈফ আলী খান৷ সঈফের মতে কুরবানের শ্যুটিং সিডিউলটা একেবারে পিকনিকের মত ছিল৷ আমেরিকার বিভিন্ন জায়গায় এই ছবির শ্যুটিং হয়েছে৷ তবে ফিলাডেলফিয়াতে শ্যুটিং করতে গিয়ে ভীষণই কঠিন পরিস্থিতির শিকার হয়েছিলেন তারা৷ এককথায় ফিলাডেলফিয়ার শিডিউলটাকে যন্ত্রনা বহুল বললে ভুল কিছু হবে না৷

ফিলাডেলফিয়াতে -10 ডিগ্রী তাপমাত্রায় তারা শ্যুটিং করেছেন৷ সেই তীব্র ঠান্ডা তারা দুজনেই গরম কালে যে ধরনের পোশক পড়া হয় সেই ধরনের আউটফিটে শট দিয়েছেন৷ সেই হাড় হিম করা ঠান্ডাতে মুখ দিয়ে আওয়াজ বার করাই কঠিন ছিল৷ কিন্তু শ্যুটিং এর সময়ে সঠিক টোনে সংলাপ বলাটা জরুরী ছিল৷ এই সব নানা কারণে কুরবানের শ্যুটিং এর সময়ে তিনি এবং করিনা দুজনেই অবসাদের মধ্যে ছিলেন৷

চিন্তা ছিল ছবির শ্যুটিংটা ঠিক সময়ে শেষ করার৷ সেটা তারা করেছেন৷ ছবির শ্যুটিংটা সঠিক সময়ে শেষ করতে সঈফের আনন্দের মাত্রাটা বেড়ে গেছে৷ এখন জোরকদমে ছবির প্রচার করছেন৷ ছবি মুক্তির অপেক্ষায় রয়েছেন৷ আশা রয়েছে বক্স অফিসে এই ছবির হাত ধরেই নতুন রেকর্ড গড়ার৷ তাঁর এই স্বপ্ন কতটা সফল হয় সেটাই এখন দেখার৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: কুরবানের শ্যুটিংএ মানসিক অবসাদে ছিলেন সফিনা