বলিউডের তারকাদের মধ্যে ব্রেক আপ হতে বেশী সময় লাগে না৷ সফলতার শিখরে পৌঁছানোর জন্য তারা কর্মজীবনে এতটাই ব্যস্ত হয়ে যান তখন তাদের কাছে প্রেমের সম্পর্কের কোন গুরুত্ব থাকে না৷ প্রেমিকের তুলনায় কেরিয়ারে বেশী সফল হলে তখন তারা আর সম্পর্ক বজায় রাখেন না৷ এমনটাই করেছেন মুগ্ধা গডসে৷
মুগ্ধা এখন বলছেন তাঁর কোন বয়ফ্রেন্ড নেই৷ সাত বছর ধরে তিনি মডেল-অভিনেতা মিঠুন পুরানদারের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন৷ তবে তাদের সেই প্রেমে বর্তমানে ফাটল ধরেছে৷ মিঠুনের সঙ্গেই তিনি মডেলিং শুরু করেছিলেন৷ 2003 সালে একটা মিউজিক ভিডিওতে তাদের দেখা গেছিল৷
কিন্তু মধুরের ফ্যাশান মুগ্ধার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে৷ তারপর থেকেই মিঠুনের সঙ্গে তাঁর সম্পর্কটা ভাঙতে শুরু করে৷ এখন তাদের মধ্যে কোন সম্পর্ক নেই বললেই চলে৷ তাই মুগ্ধা বলছেন তাঁর জীবনে কেউ নেই৷ তিনি একেবারেই একা৷