খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন » বলিউড » খবর/গসিপ » শাহরুখের ছবিতে সুপার হিরোইন হবেন করিনা
খবর/গসিপ
Feedback Print Bookmark and Share
 

IFM
IFM
শাহরুখ তাঁর ছেলে আরিয়ানের মনের সাধ পূরণ করার জন্য একটা সায়েন্স ফিকশ্যান ছবি তৈরি করছেন৷ কারণ আরিয়ান তাঁর স্টার পিতাকে পর্দাতে সুপার হিরোর ভূমিকায় দেখতে চান৷ তাই পুত্রের এই বাসনা পূরণ করার জন্য কিং খান উঠেপড়ে লেগেছেন৷ এককথায় এই ছবিটা শাহরুখের ড্রিম প্রজেক্ট বললে কিছু ভুল হবে না৷
IFM
IFM


সূত্র বলছে শাহরুখ এই সায়েন্স ফিকশ্যানটিতে দর্শকদের নতুন চমক দিতে চান৷ বিগ বাজেটে নির্মিত এই ছবিতে বেশ কিছু অরিজিন্যাল স্পেশাল এফেক্টস রাখা হবে৷ এতে সুপার হিরো শাহরুখের সুপার হিরোইন হবেন করিনা৷ সূত্রের পাওয়া খবরে জানা এই ছবিতে বেবোকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে৷

‘Ra.1’ নামে এই ছবিটি নির্দেশনা করবেন অনুভব সিনহা৷ খুব সম্ভবত এই বছরের শেষের দিক থেকেই এই ছবির শ্যুটিং শুরু করবেন কিং খান৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: শাহরুখের ছবিতে সুপার হিরোইন হবেন করিনা