খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন » বলিউড » খবর/গসিপ » 'কৃশ-2' তে যমজ চরিত্রে হৃত্বিক
খবর/গসিপ
Feedback Print Bookmark and Share
 

IFM
IFM
বলিউডে এখন হলিউডের কায়দায় ছবি তৈরি করার ট্রেন্ড চলছে৷ নির্মাতা- নির্দেশক রাকেশ রোশান হৃত্বিককে নিয়ে 'কৃশ 2' তৈরি করার পরিকল্পনা করছেন৷ সূত্রের মতে এতে নাকি হৃত্বিককে যমজ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে৷ রাকেশ রোশান বর্তমানে এই ছবির চিত্রনাট্য লিখছেন৷

এই ছবির মূল আকর্ষণটা হল এতে নাকি রোবোটের মত মানুষকে খলনায়ক হিসাবে গড়া হবে৷ এই রোবোট গড়তে হলিউড থেকে টেকনিসিয়ানরা আসবেন৷ ছবিতে হৃত্বিকের বিপরীতে কোন অভিনেত্রীকে নেওয়া হবে? তা এখনও নির্বাচন করা হয় নি৷ তবে বলিউডে গুঞ্জন রাকেশ রোশান এতে ক্যাটরিনা কিংবা দীপিকাকে নিতে চান৷ কাকে নেবেন? সেটাই এখন দেখার৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: কৃশ2 তে যমজ চরিত্রে হৃত্বিক