খবর/গসিপ | সিনেমা প্রাক্‌দর্শন | সিনেমা ফিরে দেখা | স্টার প্রোফাইল | স্টার সাক্ষাতকার | সিনেমার কথা
মুখ্য পৃষ্ঠা মনোরঞ্জন » বলিউড » খবর/গসিপ » 22 শে নভেম্বর রাজের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন শিল্পা
খবর/গসিপ
Feedback Print Bookmark and Share
 

রাজের সঙ্গে এনগেজমেন্টের পর কবে শিল্পা রাজকে বিয়ে করবেন? তা নিয়ে এতদিন নানা জল্পনা ছিল৷ তবে রাজের সঙ্গে শিল্পার বিয়ের তারিখটা স্থির হয়ে যাওয়ার পরে সেই সব জল্পনার অবসান হয়েছে৷ আগামী 22 শে নভেম্বরেই প্রেমিক রাজের সঙ্গে জীবনের গাঁটছড়া বাঁধবেন শিল্পা৷ শেঠী পরিবারে শিল্পার বিয়ে নিয়ে আনন্দের জোয়ার বইলেও সেই আনন্দে সামিল হতে পারবেন না শিল্পার বোন শমিতা৷

বর্তমানে শমিতা বিগ বস হাউসে দিন কাটাচ্ছেন৷ শিল্পা বোন শমিতাকে বিয়েতে সামিল করার জন্য শো এর কর্তৃপক্ষের কাছে আবেদণ করেছিলেন৷ কিন্তু শো চলাকালীন কোন প্রতিযোগীই বিগ বস হাউসের বাইরে যেতে পারবেন না৷ তা শো এর নিয়ম বিরুদ্ধ৷ তাই প্রথমে শিল্পার ঘনিষ্ঠ জনেরা এটাই অণুমাণ করেছিলেন তিনি হয়ত বিগ বস শেষ হয়ে যাওয়ার পরেই বিয়ের তারিখটা স্থির করবেন৷
IFM
IFM


কিন্তু শিল্পা তা করলেন না৷ বোন শমিতাকে ছাড়াই বিয়ের দিন ধার্য করলেন৷ আগামী 22 শে নভেম্বর মুম্বাইতে রাজের গলায় মালা দেবেন তিনি৷ শিল্পার ঘনিষ্ঠ বন্ধু এবং বিজনেস পার্টনার কিরণ বাবার বাংলোতেই শিল্পা-রাজের বিয়ের অনুষ্ঠান হবে৷ পাঞ্জাবী এবং দক্ষিন ভারতীয় দুই রীতিতেই বিয়ে করবেন তারা৷ বিয়েতে শিল্পা এবং রাজের পরিবারের ঘনিষ্ঠ জনেরা উপস্থিত থাকবেন৷

24 শে নভেম্বর তাদের বিয়ের রিসেপশান পার্টির আয়োজন করা হয়েছে৷ এই পার্টিতে হাজির হবেন শিল্পার ঘনিষ্ঠ বন্ধু এবং ইন্ডাস্ট্রীর তারকারা৷ ডিজাইনার তরুণ তহলিয়ানি শিল্পার বিয়ের পোশাক ডিজাইন করছেন৷ তরুন তহলিয়ানির উত্কৃষ্ট পোশাক পড়েই বিয়ের মন্ডপে বসবেন শিল্পা৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: 22 শে নভেম্বর রাজের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন শিল্পা