'ডু নট ডিস্টার্ব' ছবিতে সুস্মিতা সেনের সঙ্গে প্রথম একসঙ্গে অভিনয় করেছেন লারা দত্তা৷ ছবির শ্যুটিং এর সময়ে ঐ দুই অভিনেত্রীর মধ্যে নাকি চরম মনোমালিন্য হয়৷ এরকম নানা গুঞ্জনই ছিল ইন্ডাস্ট্রীতে৷ তবে লারা সুস্মিতা দুজনেই তা অস্বীকার করেছেন৷ চলুন ছবি নিয়ে লারা কি বলছেন জেনে নিই৷
প্রশ্ন: 'ডু নট ডিস্টার্ব' ছবিতে আপনার চরিত্রটি সম্বন্ধে কিছু বলুন৷
উত্তর : ছবিতে আমি ডলি নামে একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছি৷ যে একজন বিবাহিত পুরুষকে ভালোবাসে৷ নিজের ভালোবাসাটাকে গোপণ করার জন্য এমন কিছু ঘটনা সে ঘটায় যার কারনে ছবিতে হাসির সিকোয়েন্স তৈরি হয়৷
প্রশ্ন : সুস্মিতার সঙ্গে অভিনয় করে কেমন লেগেছে?
উত্তর: অসাধারণ৷ যদিও ছবিতে আমাদের দুজনের একসঙ্গে কম দৃশ্য রযেছে৷ তবে সুস্মিতার সঙ্গে ছবি করার স্বপ্ন আমার পূরণ হয়ে গেছে৷ আমি ওকে ভীষণ পছন্দ করি৷
প্রশ্ন: দুই মিস ইউনিভার্স এতে একসঙ্গে রয়েছে৷ ছবির শ্যুটিং এর সময়ে আপনাদের দুজনার মধ্যে নাকি সমস্যা হয়েছিল?
উত্তর: এটা কি জরুরী দুজন অভিনেত্রী একসঙ্গে অভিনয় করলেই সেখানে সমস্যা হবে৷ আমাদের মধ্যে এরকম কিছু হয় নি৷
প্রশ্ন: আপনার ব্লু ছবিটির সম্বন্ধে কিছু বলুন৷
উত্তর: এটা একেবারেই আলাদা ছবি৷ এতে আমি অ্যাকশান করেছি৷ জলের মধ্যে অনেক অসাধারণ দৃশ্য করেছি৷ 'ডু নট ডিস্টার্ব', 'ব্লু' দর্শকদের আমার এই দুটো ছবিই ভালো লাগবে৷