বলিউডের অভিনেতা বিনয় পাঠক তাঁর অভিনয়ের জোরে ইন্ডাস্ট্রীতে একটা আলাদা জায়গা করে নিয়েছেন৷ কমেডি, সিরিয়াস সব ধরনের চরিত্রেই অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন তিনি৷ ভবিষ্যতে আরও বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের ইচ্ছা রয়েছে তাঁর৷
প্রশ্ন: কি ধরনের চরিত্র বাঁছেন?
উত্তর: ফিল্ম জগতে যে চরিত্রে অভিনয় করে তারকারা জনপ্রিয়তা অর্জন করেন তা তাঁকে ঠিক সেই ধরনের চরিত্রই দেওয়া হয়৷ আমি এমন তারকা একই ধরনের চরিত্রে নিজেকে বেঁধে রাখতে পারি না৷ আমি যে অফার পাই তাতে যা ঠিক বলে মনে হয় সেই চরিত্রকেই বাঁছি৷
প্রশ্ন: আপনার আগামী ছবি সম্বন্ধে কিছু বলুন৷
উত্তর: আমার আগামী ছবি রাত গয়ি বাত গয়ি৷ 11-ই ডিসেম্বর এই ছবিটা মুক্তি পাবে৷ সৌরভ শুক্লা এই ছবিটা পরিচালনা করেছেন৷ বর্তমান যুগের বৈবাহিক জীবনের প্রেক্ষাপটেই এই ছবির কাহিনী গড়া হয়েছে৷ আমি এতে এক ভারতীয় পুরুষের ভূমিকায় অভিনয় করেছি৷ যে নিজের স্ত্রীকে গোপণ করে অনেক কান্ড করে বসে৷ কিন্তু নিজের ইমেজটা বজায় রাখার চেষ্টা করে৷