মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > স্টার প্রোফাইল
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সফলতার ফর্মুলা পরিশ্রম- আদনান
IFMIFM
নিজের সুমিষ্ঠ আওয়াজের দ্বারা হাজার হাজার মানুষের মন জয় করেছেন গায়ক আদনান স্বামী৷ আদনান মনে করেন সফলতার পিছনে কোন ফর্মুলা কাজ করে না৷ তবে যদি কোন ফর্মুলাকে মানতেই হয় সেটি হল পরিশ্রম আর মনযোগ৷ যদি কোন কাজ খুব মনযোগ সহকারে এবং গভীর পরিশ্রমের মধ্যে দিয়ে করা যায় তখনই সেই কাজটি সফল হয়৷ যদি আপনি কোন কাজ একদম সততার সঙ্গে করেন তাহলে আপনি সেই কাজে অবশ্যই সফল হবেন৷

আদনান তাঁর ছেলেবেলায় পুণরায় ফিরে যেতে চান৷ আদনানের ছেলেবেলাটি কেটেছে বৃটেনে৷ তিনি পড়াশুনা করেছেন বোর্ডিং স্কুলে৷ আদনান মনে করেন স্কুলের জীবনটাই সব থেকে সুন্দর ছিল৷ যখন তিনি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতেন তখন তাঁর পরিবারের লোকেরা সবাই দুবাইতে থাকত৷ যখন ছুটি থাকত তখন তিনি দুবাইতে যেতেন পরিবারের লোকেদের সঙ্গে দেখা করবার জন্য৷

আশা ভোসলে যখন লন্ডনে শো করতে গেছিলেন তখন আদনান আশাজীর সঙ্গে সাক্ষাত করেন৷ সেই সময় আদনানের বয়স ছিল 11৷ আদনান তাঁর গানের একটি ক্যাসেট আশাজীকে শোনান৷ আদনান বলেন যে আশাজী তাঁর গান শোনার পর তাঁর খুব প্রশংসা করেন এবং বলেন যদি এইরকমভাবে পরিশ্রম করি তাহলে জীবনে একদিন সঙ্গীত পরিচালক হতে পারব৷ এরপর আমি যখন আশাজীকে একটা অনুষ্ঠানে চুরালিয়া হ্যায় গানটা গাইতে শুনি তখন আমি ভেবেছিলাম একদিন ওনার সঙ্গে আমি নিশ্চয়ই গান করব৷

পরে আশাজীর জন্যই আমি পঞ্চমদার সঙ্গে সাক্ষাত করতে পারি৷ যেদিন আমি পঞ্চমদার সঙ্গে দেখা করতে গেছিলাম সেদিন উনি উনার ক্যাসিনো দিয়েছিলেন আমাকে বাজানোর জন্য৷ আমি বাজিয়েছিলাম৷ আমার বাজনা শুনে উনি আমাকে পরিশ্রম করতে বলেছিলেন এবং আমার প্রশংসা করেছিলেন৷ যখন আমি আশাজীর সঙ্গে গান করেছিলাম তখন আমার একটা বড় স্বপ্ন পূরণ হয়েছিল৷ আশাজী আমার মায়ের মতন৷

আদনান মনে করেন তাঁর জীবনের সবথেকে বড় হাতিয়ার হল তাঁর মায়ের আশীর্বাদ৷ পৃথিবীতে এর থেকে বড় জিনিস আর কিছু নেই৷ আমার পরিবারের কেউই বলিউডের সঙ্গে যুক্ত নয়৷ আমি আইন নিয়ে পড়াশুনা করেছি এবং আমি জার্নালিজমে গ্রাজুয়েশন করেছি৷ আমার মা চাইতেন আমি উকিলের পেশা গ্রহন করি৷ মা বলতেন সঙ্গীত তোমার শখ৷ কিন্তু জীবনে উপার্জনের জন্য অন্য কোন পেশা গ্রহন কর৷ সঙ্গীতকে পেশা হিসাবে গ্রহন করার সিদ্ধান্তে মা একদম খুশী ছিলেন না৷ কেরিয়ারের শুরুতে আমি অনেক সংগ্রাম করেছি৷ প্রথমদিকে আমি কোন কাজই পায় নি৷ তখন মাকে আমি বলেছিলাম তুমি আমার জন্য প্রার্থনা কর৷ মায়ের প্রার্থনার জন্যই আমি কাজ পেতে শুরু করি৷ আমার বাবা আমাকে বলেছিলেন তোমার কাজের জন্যই মানুষ্ তোমাকে ভালবাসবে৷ এইজন্য কখনও নিজের কাজকে ভুলবে না৷

আমি আমার 7 বছর বয়সে আমার স্কুলে একটি অনুষ্ঠানে অংশগ্রহন করেছিলাম৷ এটা আমার কাছে স্মৃতিবহুল কনসার্ট ছিল৷ এই অনুষ্ঠানে আমি খুব প্রশংসা অর্জন করেছিলাম৷ হিন্দী ছবির প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে কিশোরকুমারের গান আমার খুব ভাল লাগে৷ শাস্ত্রীয় সঙ্গীতে বড়ে গুলাম আলী খান সাহেব৷ বর্তমানে আমি 117 কিলো ওজন কমিয়ে ফেলেছি৷ এই ওজন কমানোর জন্য আমি হাইপারজিন ডায়েট নিচ্ছি৷


অতিরিক্ত
হ্যাপি বার্থ ডে শাহরুখ
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর
অনিল কাপুর
জনী লিভার
অক্ষয় খানা
ঐশ্বর্য্য রাই