মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > স্টার প্রোফাইল
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
মল্লিকার আনন্দ
IFMIFM
বলিউডের অভিনেত্রী মল্লিকা শেরাবাত এই সময় খুবই আনন্দে দিন কাটাচ্ছেন৷ এমনিতে বেশীরভাগ সময়ই মল্লিকা সি গ্রেডের ছবিতে অভিনয় করেন৷ তবে এখন মল্লিকা এ গ্রেডের ব্যানারের দিকে নজর দিয়েছেন৷ যদি এই ছবিতে মল্লিকার রোল খুব সংক্ষিপ্ত তবুও মল্লিকা ঐ চরিত্রটিতে অভিনয় করছেন৷ বর্তমানে মল্লিকার ওয়েলকাম ছবিটি নিয়ে খুব আলোচনা চলছে৷

সব এন্টারটেনমেন্ট চ্যানেলে এই ছবির ট্রেলার দেখানো শুরু হয়ে গেছে৷ এতে মল্লিকা অনিল কাপুর ও নানা পাটেকরের সঙ্গে নজরে আসছেন৷ ওয়েলকাম ছবিটিতে মল্লিকার ভূমিকা খুব একটা বড় নয়৷ তবুও মল্লিকা এই ছবিতে অভিনয় করতে পেরে আনন্দ পেয়েছেন৷ এই ছবিটিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন ক্যাটারিনা কেঈফ৷ তবে মল্লিকা এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন
IFMIFM


এই ছবির পরিচালক আনীস মল্লিকাকে যখন তাঁর চরিত্রটির সম্বন্ধে বলেছিলেন তখন মল্লিকা সঙ্গে সঙ্গেই সম্মতি প্রকাশ করেন৷ আনীস মল্লিকার পেয়ার কে সাইড এফেক্টস ছবিটি দেখার পরই মল্লিকাকে ওয়েলকাম ছবিটির জন্য নির্বাচন করেছেন৷ পেয়ার কে সাইড এফেক্টস ছবিটিতে মল্লিকা খুব ভাল অভিনকরেছিলেন৷

ওয়েলকাম ছবিটি ছাড়া ফৌজ মে মৌজ ছবিতেও মল্লিকা অভিনয় করছেন৷ তবে বর্তমানে এই ছবির নির্মাতা ও নির্দেশকের মধ্যে মনমালিন্য হওয়ার দরুন ছবিটির শুটিং বর্তমানে বন্ধ আছে৷ এতে মল্লিকাও অসন্তোষ প্রকাশ করেছেন৷ শোনা যাচ্ছে এই ছবির শুটিং আবার প্রথম থেকে শুরু হবে৷ এই দুটি ছবি ছাড়া মল্লিকা মান গয়ে মুগল ই আজম এবং অগলী এন্ড পাগলী এই ছবি দুটিতেও অভিনয় করছেন৷

ছবিতে অভিনয় করা ছাড়া বর্তমানে মল্লিকা আর একটি দায়িত্ব পালন করার চেষ্টা করছেন৷ মল্লিকাকে অভিনয় করতে দেখে মল্লিকার ভায়েরও ছবিতে অভিনয় করবার শখ জেগেছে৷ ভায়ের এই শখটি পূরণ করার জন্য মল্লিকা ফিল্ম তৈরী করার কথা ভাবছেন৷ মল্লিকার এই ছবিটিতে হয়্ত পরিচালক গোবিন্দ মেনন নির্দেশনা করবেন৷
অতিরিক্ত
সফলতার ফর্মুলা পরিশ্রম- আদনান
হ্যাপি বার্থ ডে শাহরুখ
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর
অনিল কাপুর
জনী লিভার
অক্ষয় খানা