বিখ্যাত গায়্ক সোনু নিগম যেমন তিনি ভাল গান করেন এর পাশাপাশি তিনি একজন খুব ভাল মনের মানুষ৷ বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে সোনু তাঁর জীবন এবং কেরিয়ার সম্পর্কে কিছু তথ্য জানিয়েছেন৷
আপনি সাড়ে তিন বছর বয়স থেকেই গান গাওয়া শুরু করেন৷ এত বাচ্চা বয়সে এটা কি করে সম্ভব হল?
আমি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে ধর্মকে নিয়ে কথা বলব৷ যেমন বাচ্চাদের প্রথমে বলা হয় তুই হিন্দু বা তুই মসুলমান বা তুই খ্রিষ্টান৷ তখন ওরা মনে করে এটাই ওদের জগত৷ আমিও যখন থেকে বুঝতে শিখেছি তখন আমার চারিদিকে শো এবং কনসার্ট দেখেছি৷ কখনও বাবা স্টেজে গাইত আবার কখনও মা৷ তখন আমি মনে করি এটাই আমার পৃথিবী৷ আমিও গান গাইব৷ তবে আমার বাবা মা কখনও আমাকে বলে নি তোমাকে গায়ক হতে হবে৷ একদিন আমার বাবা স্টেজে কিয়া হুয়া তেরা বাদা গানটি গাইছিলেন তখন আমিও কাঁদতে থাকি স্টেজে গাওয়ার জন্য৷ আমার বাবা তখন মাকে আমাকে চুপ করানোর জন্য বলেছিল৷ তখন অন্য যারা সেখানে উপস্থিত ছিল তারা বলেছিল ওকে আসতে দিন৷ তারপর আমি স্টেজে গিয়ে বাবার সঙ্গে গান গাইতে শুরু করি তখন সেখানে উপস্থিত শ্রোতাদের মনে হয় আমি তৈরী গায়্ক৷এরপর থেকে আমি বাবার সঙ্গে সব অনুষ্ঠানেই গাইতে শুরু করি৷
কেউ কেউ বলেছেন প্রথমদিকে আপনার গানের মধ্যে রফির ছাপ পাওয়া যেত৷ এটা কি সত্যি?
আমি যখন প্রথমে মুম্বইতে আসি তখন আমি রফী সাহেবের মত গাওয়ার চেষ্টা করতাম৷ যেমন লতাজী প্রথম দিকে নুরজাহার মত গাওয়ার চেষ্টা করতেন৷ রফী সাহেবেও বলতেন তিনি জিএম দুর্শানীর থেকে প্রেরনা লাভ করেছেন৷ মুকেশজী তাঁর প্রথম গানটি কে এল সায়্গলের সঙ্গে গেয়েছিলেন৷ এইজন্য এটা কখনই বিশ্বাসযোগ্য নয় যে কারো কাছে প্রেরনা না নিয়েই গাওয়া যায়৷ কি শাস্ত্রীয় সঙ্গীত বা কোন বিদেশী গান যে কোন গান গাইতে গেলে কারো না কারো কাছ থেকে প্রেরনা নেওয়া প্রয়োজন৷ কেরিয়ারের শুরুতে কাউকে অনুসরন করা প্রয়োজন কিন্তু এরপর যখন কাজ আসতে শুরু করে তখন প্রতিভা বিকাশ হয়ে যায়৷ আমিও অনেক ইংরেজী গান শুনে আমার জ্ঞানকে বাড়িয়েছি৷ পরদেশ ছবির ইয়ে দিল দিবানা....গানটিতে আমি বিদেশী স্টাইলকে গ্রহন করেছি৷ এর আগে এরকম ভাবে ভারতে কোন গান গাওয়া হয় নি৷
যখন সারেগামা জনপ্রিয়্তা অর্জন করতে শুরু করে তখন আপনার ফ্যানের সংখ্যা বেড়ে যায় তখন আপনার কেমন লেগেছিল?
এই আনন্দ আমি সবার প্রথমে লাভ করেছিলাম ইসরাইলে৷ সারেগামা শুরু হয়েছিল মে তে আর ইসরাইলে গেছিলাম 1995 এর নভেম্বরে৷আমার সঙ্গে চাঙ্কি পান্ডে ছাড়া আর অন্য অভিনেত্রীরাও ছিলেন৷ যখন আমরা বিমানবন্দর থেকে বেরোচ্ছিলাম তখন চাঙ্কিকে দেখে দর্শকেরা উচ্ছাস প্রকাশ করছিল৷ তখন আমি মনে মনে ভাবছিলাম নায়করা এরকম সন্মান পায়৷ তখনই আমি দেখি একদল মেয়ে চাঙ্কিকে ছেড়ে আমার দিকে আসছে৷ আমি ভেবেছিলাম আমার পিছনে হয়ত অন্য কোন তারকা আসছে৷ কিন্তু ওরা সবাই আমার কাছেই এসেছিল৷
|