মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > স্টার প্রোফাইল
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
খোয়া খোয়া চান্দ কিছুটা আত্মজীবনী মূলক গল্প: শাইনী

IFMIFM
সুধীর মিশ্রার খোয়া খোয়া চান্দ ছবিটি রিলিজ করেছে৷ এই ছবিতে পঞ্চাশ ও ষাটের দশকের ব্যাকগ্রাউন্ডকে তুলে ধরা হয়েছে৷ এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাইনী আহুজা ও সোহা আলী৷ শাইনীর সঙ্গে সাক্ষাতকারের একটি অংশ তুলে ধরা হল৷


সুধীর মিশ্রার খোয়া খোয়া চান্দ ছবিটিতে গুরু দত্তের চরিত্রে অভিনয় করে আপনার কেমন লেগেছে?


আমি এই ছবিতে পঞ্চাশ এবং ষাটের দশকের এক পরিচালকের ভূমিকায় অভিনয় করেছি৷ তবে এই ছবিতে আমার চরিত্রটি গুরু দত্তের চরিত্রের সঙ্গে খুব মেলে৷ এই গল্পটি হল আত্মজীবনী মূলক গল্প৷

এই ছবির গল্পটি পঞ্চাশ ও ষাটের দশকের৷ এই চরিত্রটিতে অভিনয় করতে কোন অসুবিধা হয় নি?

খুব সহজ ছিল৷ এই চরিত্রটির জন্য পরিচালক সুধীর মিশ্রা আমাকে সহায়্তা করেছেন৷ আমি এই চরিত্রটির জন্য আগে থেকে কোন প্রস্তুতি নিই নি৷ তবে এই চরিত্রটিতে অভিনয় করতে পোশাক, ডায়ালগ, সেট সব কিছুই আমাকে সাহায্য করেছে৷


আপনি গুরু দত্ত অভিনীত কোন ছবি দেখেছেন?

না৷ আমি এই চরিত্রটির জন্য আগে থেকে কোন প্রস্তুতিই নিই নি৷ আমি লক্ষ্ণৌতে বড় হয়েছি৷ সেইজন্য নবাবী ভাষাটা আমি খুব ভাল বুঝি৷

বলিউডে যে ট্রেন্ড চলছে পঞ্চাশ ও সত্তরের ব্যাকগ্রাউন্ডে মুভি তৈরী করার এতে আপনার কি মনে হয় ছবির মান ভাল হবে?

হ্যাঁ৷ প্রকৃত শিল্পসত্তা দিয়ে এই কাহিনীগুলোকে ফুটিয়ে তোলা হচ্ছে৷ আমার খুব ভাল লাগে জন্মের পূর্বের সময়ের ব্যাকগ্রাউন্ডে অভিনয় করতে৷ সুধীর মিশ্রার খোয়া খোয়া চান্দ ছবিটি ছাড়া আমি হাজারো খোয়াইসে অ্যায়সি এই ছবিটিতেও অভিনয় করেছি৷

আপনি 1975-এ জন্মান নি?

এই বিষয়্টা নিয়ে অনেক বিতর্ক আছে৷ না, আমি 1975-এ জন্মায় নি৷ খোয়া খোয়া চান্দে আমার চরিত্রটি হল পঞ্চাশ ও ষাটের দশকের এক পরিচালকের৷ আমার আগের যুগের কথা শুনতে খুব ভাল লাগে৷ আমি আমার বাবা মার কাছ থেকে সেই যুগের অনেক গল্প শুনেছি৷

আপনি কি খোয়া খোয়া চান্দ ছবিটির সঙ্গে জানহু বরুয়ার হর পল ছবিটিতেও অভিনয় করেছেন?

না৷ আমি খোয়া খোয়া চান্দের শুটিং শেষ করার পর হরপল ছবির শুটিং করেছি৷ আমি এক সময়ে একটা ছবিতে অভিনয় করতেই পছন্দ করি৷ সুধীর মিশ্রা এবং অনুরাগ বাসুর ছবিতে অভিনয় করার পর জানহু বরুয়ার ছবিতে কাজ করে আমি অনেক অভিজ্ঞতা লাভ করেছি৷

হর পল ছবিটির সম্বন্ধে কিছু বলুন?

এটি একটি কমার্শিয়াল ছবি৷

খোয়া খোয়া চান্দে সোহার সঙ্গে এবং হরপলে প্রীতি জিন্টার সঙ্গে অভিনয় করে আপনার কেমন লেগেছে?

সোহা খুব ভাল বন্ধু এবং স্থির বুদ্ধিসম্পন্ন মেয়ে৷ প্রীতির সঙ্গে কাজ করতে খুব ভাল লেগেছে৷ কারণ প্রীতি এর আগে যশরাজ ব্যানারে কাজ করেছে৷ ওর অনেক অভিজ্ঞতা আছে৷ হরপলে ও খুব ভাল অভিনয় করেছে৷


যদিও আপনার ভুলভুলাইয়া ছবিটি হিট হয়েছে কিন্তু এর রিভিউতে আপনার কোন প্রশংসা করা হয় নি৷ এই বিষয়ে আপনি কি মনে করেন?

প্রত্যেক নির্দেশকই তাদের স্ক্রিপ্টের চরিত্র অনুয়ায়ী অভিনয় করতে বলে৷ নির্দেশকের কথা মতই আমি ভুলভুলাইয়াতে অভিনয় করেছি৷

আপনি আপনার জীবন এবং কেরিয়ার নিয়ে সন্তুষ্ট?

যদি ভুলভুলাইয়া হিট না হত তাহলে আমি খুব হতাশ হয়ে যেতাম৷ যদি ফিল্ম সমোলচকরা খোয়া খোয়া চান্দ ছবিটিকে প্রশংসা না করেন, তখন আমি হতাশ হয়ে পড়ব৷
অতিরিক্ত
বলিউডে ফিরে আসার সিদ্ধান্ত কঠিন ছিল-মাধুরী
সোনু নিগমের সঙ্গে কিছুক্ষন
মল্লিকার আনন্দ
সফলতার ফর্মুলা পরিশ্রম- আদনান
হ্যাপি বার্থ ডে শাহরুখ
সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর