মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > স্টার প্রোফাইল
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
তারে জমীন পর এই ছবিতে আমি অভিনয়, নির্দেশনা এবং প্রযোজনা করেছি-আমীর
IFMIFM
লগান এবং রঙ দে বসন্তীর পর আমীরের তারে জমীন পর এই ছবিটি মুক্তি পেতে চলেছে৷ এর আগে লগান ছবিটি অস্কারের অ্যাওয়ার্ডের নমিনেশনে স্থান পেয়েছিল এবং রঙ দে বসন্তী ছবিটি বাফটা অ্যাওয়ার্ডের নমিনেশনে স্থান পেয়েছিল৷ তারে জমীন পর এই ছবিটিও আশা করা এই অ্যাওয়ার্ডের শ্রেনীতে পৌঁছাতে পারবে৷ আমীরের সঙ্গে সাক্ষাতকারের একটি অংশ তুলে ধরা হল৷


আপনি আপনার নতুন ছবি তারে জমীন পর এর সম্পর্কে কিছু বলুন?

তারে জমীন পর হল বাচ্চাদের ছবি৷ এই ছবিটির মধ্যে দিয়ে শিশুদের দক্ষতার দিকটি প্রকাশ করা হয়েছে৷ আশা করছি দর্শকরা ছবিটিকে পছন্দ করবেন৷

আপনি কি ভেবে এই ছবির টাইটেল তারে জমীন পর দিয়েছেন?

বাচ্চারা হল নক্ষত্রের মত৷ খুব সদর্থক ভাবনা নিয়েই এই ছবির টাইটেলটা রাখা হয়েছে৷

এই টাইটেলটা দেওয়ার সময় এটাই কি আপনার প্রথম পছন্দ ছিল?

যখন ছবির কাহিনী লেখা হচ্ছিল তখন অন্য একটা টাইটেল ছিল৷ একদিন আমোল, আমি এবং দীপা একসঙ্গে বসেছিলাম তখন কার মুখ থেকে এই টাইটেলটা বের হয় সেটা আমার মনে নেই৷

ভারতীয় সিনেমাতে মিউজিক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ আপনার কি মনে হয় না তারে জমীন পর এই ছবিতে মিউজিককে খুব সংযত ভাবে রাখা হয়েছে?

না৷ তারে জমীন পর এই ছবির মিউজিকও খুব ভাল৷ শঙ্কর ইষান লয় এই ছবিতে খুব ভাল মিউজিক দিয়েছেন৷ প্রসুন জোশী খুব ভাল গান লিখেছেন৷

আপনার লগান ছবিটি অস্কারের নমিনেশনে গেছিল, রঙ দে বসন্তী বাফটা অ্যাওয়ার্ডে নমিনেটেড হয়েছিল আপনার কি মনে হয় তারে জমীন পরও অস্কার অথবা বাফটাতে নমিনেটেড হবে?

এ বিষয়ে আমার কোন ধারনা নেই৷ তবে আমরা অনেক যত্ন করে দর্শকদের জন্য ছবিটা তৈরী করেছি৷

তারে জমীন পরের কোন গানটা আপনার সব থেকে ভাল লাগে?

এটা বলা খুব শক্ত৷ কারণ সব গানগুলোই আমার পছন্দ৷ আমার মনে হয় এই ছবির প্রত্যেকটা গানের মধ্যেই বিশেষত্ব আছে৷

আপনার কি মনে হয় না এই ছবির মুখ্য চরিত্র দর্শিলের এই ছবিতে অভিনয় করার জন্য পড়াশুনার ক্ষতি হয়েছে?

দর্শল খুব ভাল অভিনয় করেছে এই ছবিতে৷ আমরা ওর স্কুলের শিক্ষক,প্রিন্সিপাল এবং ওর বাবা মার সঙ্গে এই বিষয়ে কথা বলেছি৷ আমরা একজন শিক্ষককে রেখেছিলাম যে শুটিং এর ফাকে ফাকে ওকে পড়াত৷ সেই জন্য ওর কোন অসুবিধা হয় নি৷

আপনি কি মনে করে এই ছবিতে নির্দেশনা শুরু করলেন?

প্রথমে আমোল নির্দেশনা করবে এইরকম স্থির হয়েছিল৷ কিন্তু ছবির এক সপ্তাহ শুটিং হওয়ার পর আমি নির্দেশনা করব বলে স্থির করি৷ তবে ছবির কাহিনীটা লিখেছে আমোল৷

এই ছবিটির নির্দেশনা করতে গিয়ে এমন কিছু স্মৃতি যা আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে চাইবেন?

নির্দেশনা করাটাই একটা চ্যালেঞ্জের ব্যাপার৷ বাচ্চাদের সঙ্গে কাজ করাটা সত্যিই আনন্দের৷

আপনি কি মনে করেন আপনি একজন আদর্শ বাবা হতে পেরেছেন?

হ্যাঁ৷ আমি মনে করি৷ আমার দীর্ঘ বিশ্বাস আমি একজন আদর্শ বাবা৷ আমার বাচ্চারা আমার খুব প্রিয়৷ শুধু আমার বাচ্চারাই নয় সব বাচ্চাকেই আমার বিশেষ বলে মনে হয়৷

কি কারনে তারে জমীন পর এই ছবিটি দেখা উচিত?

যদি দর্শকদের ছবিটা দেখেভাল লাগে তখনই মনে করব ছবি তৈরী সফল হয়েছে৷ আমি তখনই আনন্দ লাভ করব যখন দর্শকরা ছবিটা দেখে আনন্দ পাবেন৷
অতিরিক্ত
খোয়া খোয়া চান্দ কিছুটা আত্মজীবনী মূলক গল্প: শাইনী
বলিউডে ফিরে আসার সিদ্ধান্ত কঠিন ছিল-মাধুরী
সোনু নিগমের সঙ্গে কিছুক্ষন
মল্লিকার আনন্দ
সফলতার ফর্মুলা পরিশ্রম- আদনান
হ্যাপি বার্থ ডে শাহরুখ