মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > স্টার প্রোফাইল
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
আমার ভাগ্যে অভিনেতা হওয়া লেখা ছিল- শ্রেয়াস তালপাড়ে
IFMIFM
ইকবাল ছবিটির পর শ্রেয়াস বলিউডে তাঁর জায়গা পাকা করে নিয়েছেন৷ ওম শান্তি ওম ছবিটিতে শ্রেয়স শাহরুখের বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন৷ তবে শুধু অভিনয়ই নয় একটি ছবিতে শ্রেয়াস প্রযোজনাও করেছেন৷ শ্রেয়াসের সঙ্গে সাক্ষাতকারের একটি অংশ তুলে ধরা হল৷

নাগেশ কুকুনুরের নির্দেশনায় তৈরী বম্বে টু গো ব্যাঙ্কক ছবিতে আপনি অভিনয় করছেন৷ নাগেশের সঙ্গে কাজ করে আপনার কেমন লেগেছে?

নাগেশ কুকুনুর সব সময়ই আমাকে সারপ্রাইজ দেন৷ নাগেশের চিন্তাধারা খুব ভাল৷ নাগেশের সঙ্গে কাজ করার সময় খুব সতর্ক থাকতে হয়৷ নাগেশের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি৷ তাই নাগেশের সংস্পর্শে যতটা থাকার সুযোগ পাচ্ছি তত নাগেশের সম্বন্ধে জানতে পারছি৷

এখনও পর্যন্ত যে সব ছবিতে আপনি অভিনয় করেছেন তাতে কোন চরিত্রটাকে আপনার শ্রেষ্ঠ বলে মনে হয়েছে?

আমার মনে হয় বম্বে টো ব্যাঙ্কক এই ছবির চরিত্রটা খুব ভাল৷ এই ছবিতে আমি একটা ছোট রেস্তোরার কুকের ভূমিকায় অভিনয় করছি৷ আমি এক ডনের টাকা চুরী করে নিই৷ এরপর আমার জীবনে সমস্যার সৃষ্টি হয়৷ এটি একটি রোমান্টিক গল্প৷ আমার বেশীরভাগ ছবিতে আমি পর্দাতে বেশী রোমান্টিক দৃশ্যে অভিনয় করিনি৷ কিন্তু এই ছবিতে দর্শকরা আমাকে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে দেখবেন৷

আপনি তো মারাঠী ছবি তৈরী করছেন৷ এরপর আপনি কি হিন্দী ছবি তৈরী করবেন?

ফিল্ম তৈরী করা খুব কঠিন কাজ৷ এই সময় আমি মারাঠী ছবি তৈরী করছি৷ প্রতিদিনই কোন না কোন সমস্যার সন্মুক্ষীন হতে হচ্ছে৷ কিন্তু এতে আমি আনন্দ পেয়েছি৷ ফিল্ম তৈরী করা কোন বাচ্চাকে পালন করার মত৷ যদি ভাল গল্প পাই তাহলে আমি হিন্দী, মারাঠী দুটো ভাষাতেই ছবি তৈরী করব৷

আপনি এখনও পর্যন্ত কোন অ্যাকশন ছবিতে অভিনয় করেন নি কেন?

আমি এক ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করি না৷ আমি সব ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করি৷ অ্যাকশন ছবিতে অভিনয় করার সুযোগ পেলে আমি অ্যাকশন ছবিতেও অভিনয় করব৷

আজকাল যে কোন তারকারাই তাদের ছবির প্রচারে জোর দেন৷ আপনি কি প্রচারকে গুরুত্ব দেন?

আমি আমার ক্ষমতা অনুসারে প্রচার করি৷ আমি চাই দর্শকরা ছবিটার সম্বন্ধে জানুক যে ছবিটা কবে রিলিজ করবে৷

আপনার কি মনে হয় প্রচারের অভাবে বক্স অফিসে ছবি চলে না?
IFMIFM


হ্যাঁ আমি মনে করি৷ আমাকে যদি আমার ছবির প্রচারের জন্য রিয়ালিটি শোতেও অংশ নিতে হয় তাহলেও আমি অংশ নেব৷ কারন এতে দর্শকরা ছবিটার সম্বন্ধে ভালভাবে জানতে পারবে৷আমি সস্তা দামে পাবলিসিটি করতে পছন্দ করিনা৷ ওম শান্তি ওম ছবিটাকে আমরা বিভিন্ন ভাবে প্রচার করেছিলাম৷

খুব অল্প সময়ের মধ্যে আপনি অভিনেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন৷ এই সম্বন্ধে আপনার কি অভিমত?

আমার ভাগ্যে অভিনেতা হবার কথা লেখা ছিল৷ সেই জন্য আমি ফিল্মী মহলের বাইরে মানুষ হয়েও অভিনেতা হতে পেরেছি৷ প্রথমে আমি পাইলট, ডাক্তার এবং চাটার্ড অ্যাকাউন্টটেণ্ট হব বলে ভাবতাম৷ কিন্তু এখন অভিনেতা হয়ে পর্দাতে এইসব ভূমিকা পালন করতে পারি৷ ভগবানের কৃপাতে আমি ভাল নির্দেশকদের ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছি৷ একজন অভিনেতা হিসেবে আমি দর্শকদের মন জয় করতে পেরেছি৷
অতিরিক্ত
তারে জমীন পর এই ছবিতে আমি অভিনয়, নির্দেশনা এবং প্রযোজনা করেছি-আমীর
খোয়া খোয়া চান্দ কিছুটা আত্মজীবনী মূলক গল্প: শাইনী
বলিউডে ফিরে আসার সিদ্ধান্ত কঠিন ছিল-মাধুরী
সোনু নিগমের সঙ্গে কিছুক্ষন
মল্লিকার আনন্দ
সফলতার ফর্মুলা পরিশ্রম- আদনান