মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > স্টার প্রোফাইল
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
দর্শকদের মনোরঞ্জন করব-আদিত্য নারায়ন

IFMIFM
বিখ্যাত গায়ক উদিত নারায়নের ছেলে আদিত্য নারায়ন মাত্র 20 বছর বয়সেই বলিউডে এক বিশেষ স্থান দখল করে নিয়েছেন৷ শুধু গায়কের পুত্র হিসেবে নয় একজন দক্ষ সঞ্চালক হিসেবেও আদিত্য দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছেন৷ জিটিভির রিয়ালিটি শোতে আদিত্য সঞ্চালকের ভূমিকাটি পালন করেন৷ আর এই অনুষ্ঠানটিতে অসাধারান সঞ্চালনার জন্য আদিত্য অনেক প্রশংসা অর্জন করেছেন৷ আদিত্যর সঙ্গে সাক্ষাতকারের একটি অংশ তুলে ধরা হল৷

ছোট বেলা থেকেই কি আপনি সঙ্গীতকে ভালবাসতেন?
হ্যাঁ৷ ছোটবেলা থেকেই আমি গান গাইতে ভালবাসতাম৷ কারো ড্রাইভিং করতে ভাল লাগে, কেউ খেলতে ভালবাসে কিন্তু আমি গান গাইতে ভালবাসতাম৷ এখন আমি শাস্ত্রীয় সঙ্গীত শিখছি৷ আমি রোজ রেওয়াজ করি৷

আপনি কি সঙ্গীতকে কেন্দ্র করেই আপনার কেরিয়ার গড়বেন?
আমি নিজেকে কোনো একটা জিনিসের মধ্যে বেঁধে রাখতে ভালবাসি না৷ আমি গান লিখব, সঙ্গীত নির্দেশনা করব এবং গান গাইব৷ এছাড়া আমি অভিনয় নির্দেশনা এবং আরও সেই সব জিনিস করতে চাই যা মনোরঞ্জনের মধ্যে পড়ে৷ যে কোন কাজই আমি খুব নিখুঁত ভাবে করতে চাই৷ আমার কাজ এমন হবে যা সবাই তাদের পরিবারের সঙ্গে বসে দেখতে পারবে৷

সঞ্চলনার জন্য আপনি কি কোন বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন?
আমি অমিতাভ বচ্চন, শেখর সুমন, অন্নু কাপুরের কিছু ভিডিও দেখেছি যাতে এরা সকলেই অ্যাঙ্কারিং করেছেন৷ এই ভিডিও দেখে আমার অনেক উপকার হয়েছে৷ এরপর অ্যাঙ্কারিং করতে আমার কোন অসুবিধা হয় নি৷

কোনটা বেশী সহজ গান গাওয়া না সঞ্চালনা?
কোনটাই সহজ নয়৷ যে কোন কিছুর জন্যই কঠোর পরিশ্রম করতে হয়৷

বর্তমানে এসএমএসের মাধ্যমে নতুন প্রতিভাদের নির্বাচন করা হয়৷ প্রতিভা নির্বাচনের এই পদ্ধতিটাকে কি আপনার সঠিক বলে মনে হয়?
আমার মনে হয় না এটি কোন খারাপ পদ্ধতি৷ জনগন যাকে বেশী পছন্দ করেন তাঁকেই নির্বাচন করা হয়৷ বিচারকরা দশ জন শ্রেষ্ঠ শিল্পীদের নির্বাচন করে দেন৷ এরপরের নির্বাচনের দায়িত্বটি বর্তায় জনগনের উপর৷ তবে অনেক সময় দেখা যায় অনেক প্রতিভাশালী শিল্পী প্রথম রাউন্ডেই আউট হয়ে যায়৷ সবটাই দর্শকদের উপর নির্ভর করে৷

আপনার জীবনে আপনার বাবার স্থান কোথায়?
আমার বাবা আমার গুরু৷ সবার প্রথমে আমার বাবা একজন খুব ভাল মানুষ৷ আমার মধ্যে যা সংস্কার আছে তা আমার বাবার দান৷ বাবা না থাকলে আমি কিছুই হতে পারতাম না
IFMIFM


আপনার বাবার কোন গানটা আপনার সব থেকে বেশী ভাল লাগে?
এরকম করে একটা গানের বেছে বলা খুব কঠিন ব্যাপার৷ আমার লগান আর বীর জারা এই দুটো ছবির সব গান খুব ভাল লাগে৷

আপনার মধ্যে বহুমুখী প্রতিভা আছে৷ এছাড়া আপনি দেখতেও সুন্দর৷ সিনেমাতে অভিনয় করার কোন প্রস্তাব কি আপনি পেয়েছেন?
আমি অনেক অফার পাচ্ছি৷ অভিনয় করতে আমার ভাল লাগে৷ দুই তিনজন নির্মাতাদের সঙ্গে আমার এই বিষয়ে কথাবার্তাও হয়েছে৷ এর থেকে আমি আর বেশী কিছু বলব না৷ তবে শীঘ্রই আপনারা আমাকে সিনেমায় অভিনয় করতে দেখবেন৷

আপনার প্রথম অ্যালবামটি কবে প্রকাশিত হবে?
2008 এর 6 ই আগস্ট৷ ঐ দিন আমার জন্মদিন৷ আমি 21 বছরে পা দেব৷ আমার ইচ্ছা আমার জন্মদিনের দিনই অ্যালবামটাকে প্রকাশ করব এই আমার ইচ্ছা৷

আপনি অনেক অল্প বয়সে সফলতা অর্জন করেছেন৷ এই বিষয়ে আপনার কি মনে হয়?
দর্শকরা আমাকে পছন্দ করেন৷ এটা আমার সৌভাগ্যের বিষয়৷ আমার খুব ভাল লাগে৷ কিন্তু আমি এই বিষয়টাকে বেশী গুরুত্ব দিই না৷ এখনও আমাকে অনেক দূরে যেতে হবে৷ এর জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হবে৷ সফলতা অর্জন করেছি এই ধারনাটাকে আমি মাথায় বসতে দিই না৷

আপনি আপনার ফ্যানদের উদ্দেশ্যে কি বলবেন?
আমি আমার ফ্যানদের ধন্যবাদ দিতে চাই৷ আপনারা আমাকে ভবিষ্যতেও এরকম ভালবাসা দেবেন আপনাদের কাছ থেকে আমি এটাই আশা করি৷
অতিরিক্ত
আমার ভাগ্যে অভিনেতা হওয়া লেখা ছিল- শ্রেয়াস তালপাড়ে
তারে জমীন পর এই ছবিতে আমি অভিনয়, নির্দেশনা এবং প্রযোজনা করেছি-আমীর
খোয়া খোয়া চান্দ কিছুটা আত্মজীবনী মূলক গল্প: শাইনী
বলিউডে ফিরে আসার সিদ্ধান্ত কঠিন ছিল-মাধুরী
সোনু নিগমের সঙ্গে কিছুক্ষন
মল্লিকার আনন্দ