আয়েশার কোন ছবিই বক্স অফিসেই তেমনভাবে চলে নি৷ কিন্তু আয়েশার অভিনয় প্রতিভা অনেক ছবিতেই প্রমানিত হয়েছে৷ নাগেশ কুকুন্নুরের ডোর সিনেমাটিতে আয়েশা অসাধারন অভিনয় করেছিলেন৷ বর্তমানে আয়েশার হাতে কিছু ভাল ভাল ছবি আছে৷ আয়েশার সানডে ছবিটি 25শে জানুয়ারী রিলিজ করবে৷
সানডের সম্বন্ধে আয়েশার মত
আমি রোহিত শেঠীর গোলমাল ছবিটি দেখেছিলাম৷ আর আমার ছবিটা খুব ভাল লেগেছিল৷ সানডে ছবিটিতে আমি সেহর নামে একটি মেয়ের ভূমিকা পালন করছি৷ সেহর কার্টুন ছবিতে ডাবিং করে৷ একবার ও শনিবারে ঘুমিয়ে সোমবার সকালে ঘুম থেকে উঠে৷ কিন্তু এর মাঝখানে কি ঘটে তা শেহরের মনে থাকে না৷ কারো জীবন থেকে একটা সানডে চলে গেলে কি হয়? অনেক কিছুই পাল্টে যায়৷ এই ছবিতে সেই জিনিসটিকেই তুলে ধরা হয়েছে৷
কোন চরিত্রে অভিনয় করা সহজ নয়
সেহরের চরিত্রে অভিনয় করা সহজ ব্যাপার নয়৷ এই ছবির শুটিং শুরু হওয়ার আগে আমি এই ব্যাপারে প্রশিক্ষন নিয়েছি৷ আমি কিছু কার্টুন ছবি দেখেছি৷ আর তাতে কি করে ডায়্লগ বলে সেই জিনিসটিকে রপ্ত করেছি৷ আর এই জন্য স্পীচ ট্রেনার বিকাশ আমাকে খুব সাহায্য করেছে৷ বিকাশ তুষার কাপুরকে গোলমাল ছবিতে বোবার ভূমিকাটি পালন করতে সাহায্য করেছিল৷ এছাড়া রাকেশ অর্থাত সিনিয়র ডাবিং টেকনিশিয়ানও আমাকে খুব সাহায্য করেছে৷ আমাকে শুটিং এর সময় ডাবিং এর শট দিতে গিয়ে নানারকম মুখ বিকৃতি করে আওয়াজ বার করতে হয়েছে৷ এতে আমার খুব লজ্জা লাগত৷ অনেক শট একেবারে সঠিক হওয়ার পরেও মনিটরে আমি আমার চেহারা দেখতাম না৷
অজয়ের প্রশংসা
যখন রোহিতের কাছে আমি জানতে পারি এই ছবিতে অজয় নায়কের ভূমিকায় অভিনয় করবে তখন আমি অত্যন্ত আনন্দিত হই৷ কারন আমি অজয়ের ফ্যান৷ এর আগে অজয় টারজান দ্য আন্ডার কার এই ছবিটিতে আমার শ্বশুরের ভূমিকায় অভিনয় করেছিল৷ আমি চেয়েছিলাম পর্দাতে অজয়ের বিপরীতে রোমান্টিক ভূমিকায় অভিনয় করতে৷ আর সানডে আমার সেই সাধ পূরন করে দিল৷
আয়েশার আসন্ন ছবি
বনি কাপুরের ওয়ান্টেড ডেড অর অলাইভ ছবিটিতে আমি একজন জিম ইনস্ট্রাকটারের ভূমিকায় অভিনয় করছি৷এই ছবিটি নির্দেশনা করছেন প্রভুদেব৷ এই ছবিতে ডান্স করার অনেক সুযোগ আমি পেয়েছি৷ এছাড়া নাগেশের একটি ছবিতে আমি অক্ষয়ের বিপরীতে অভিনয় করছি৷ এছাড়া ই-নিবাসের দে তালী নিখিল আদবানীর থ্রীডি এনিমেশন ফিল্ম অব দিল্লী দূর নেহি এই ছবিগুলিতেও আমি অভিনয় করছি৷
বিয়ে
আমি আমার বয়ফ্রেন্ড ফারহানের সঙ্গে খুব আনন্দেই দিন কাটাচ্ছি৷ তবে এখনই বিয়ের কথা কিছু চিন্তা করছি না৷ তবে পাঁচ বছর বাদে অবশ্যই বিয়ে করব৷ তবে চুপি চুপি নয় সবাইকে জানিয়েই আমি বিয়ে করব৷
|