গত কয়েক মাস ধরে অজয়ের সময়টা মোটেও ভাল যাচ্ছে না৷ বক্স অফিসে অজয়ের কোন ছবিই সে রকম চলে নি৷ কিন্তু অজয় মনে করছেন আগামী দিনে তাঁর যে ছবিগুলো মুক্তি পাবে তা দর্শকদের মন জয় করতে সমর্থ হবে৷ এই বছর অজয়ের নির্দেশনায় তৈরী ইউ মি আর হাম এই ছবিটি মুক্তি পাবে৷ অজয়ের সঙ্গে সাক্ষাতকারের একটি অংশ তুলে ধরা হল৷
2007 সালে আপনার দুটো ছবি রিলিজ করেছে ক্যাশ আর রামগোপাল ভর্মার আগ৷ এই দুটো ছবিই বক্স অফিসে চলে নি৷ আপনি কি আশা করছেন 2008 সালটা আপনার ভাল যাবে? হ্যাঁ আমি আশা করছি৷ হল্লা বোল মুক্তি পেয়েছে৷ আর কিছুদিনের মধ্যেই সানডে আর গোলমাল রিটার্ন ছবিটি মুক্তি পাবে৷ আর আমার প্রথম নির্দেশিত ছবিটাও এই বছর রিলিজ করবে৷
আর কিছুদিনের মধ্যেই আপনার সানডে ছবিটা মুক্তি পাবে৷ এই ছবিটির সম্বন্ধে কিছু বলুন৷ যার নির্দেশনা করেছেন বিখ্যাত নির্দেশক রোহিত শেঠী৷
রোহিত খুব প্রতিভাশালী নির্দেশক৷ আমি সব সময়ই রোহিতের প্রশংসা করি৷ সানডে ছবিতে আমি একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছি৷ এই ছবিতে দর্শকেরা রহস্যের সঙ্গে কমেডিকেও উপভোগ করতে পারবেন৷ এই ছবিতে মনোরঞ্জনের পাশাপাশি অন্য তথ্যও সংযোজন করা হয়েছে৷
আপনি বেশীরভাগ সময়েই শুটিং চলাকালীন নায়িকাদের সঙ্গে মজা করেন৷ আমরা শুনেছি গোলমাল রিটার্নের শুটিং চলাকালীন আপনি করিনাকেও ছাড়েন নি৷ করিনার সঙ্গে কি মজা করেছেন?
আমি চিন্তা মুক্ত হয়ে কাজ করতে ভালবাসি৷ কোন ছবির 35 থেকে 40 দিন শুটিং এর মধ্যে যদি একটু মজা করা যায় তাহলে মানসিক চিন্তা অনেকটা কমে যায়৷ আমি সবার সঙ্গেই মজা করতে ভালবাসি৷
ইউ মি আর হাম ছবিতে আপনি নির্দেশনা করছেন৷ কাজলের সঙ্গে নির্দেশক রুপে কাজ করে আপনার কেমন অনুভূতি হয়েছে?
একজন নির্দেশকের ভূমিকা পালন করা খুবই কঠিন ব্যাপার৷ তবে এই ছবিতে নির্দেশকের দায়িত্বটি পালন করে আমি খুবই আনন্দ উপভোগ করেছি৷ কাজল হল বর্তমান যুগের একজন প্রতিভাশালী নায়িকা৷ কাজলের সঙ্গে কাজ করে আমি খুবই আনন্দ পেয়েছি৷
একটা ছবিতে অভিনয়ের পাশাপাশি নির্দেশনা করা কি খুব সহজ ব্যাপার?
আমি এর আগেও বলেছি অভিনেতার তুলনায় একজন নির্দেশককে অনেক বেশী দায়িত্ব পালন করতে হয়৷ মাথায় অনেক কিছু রাখতে হয়৷ অনেক বিষয়কে একসঙ্গে নিয়ন্ত্রন করতে হয়৷ আপনি রাজকুমার সন্তোষীর অশোকা ছবিটিতে অভিনয় করছেন৷ শাহরুখের অশোকা থেকে এই ছবিটি কতটা আলাদা?
এটা কোন রিমেক ছবি নয়৷ আমাদের ছবিটি সম্পূর্ন আলাদা৷ এই ছবিতে কলিঙ্গ যুদ্ধের পরবর্তী অংশটাকে তুলে ধরা হয়েছে৷ এছাড়া সম্রাট অশোক কি ভাবে বৌদ্ধ ধর্ম গ্রহন করেছিলেন সেই বিষয়টাকেও এই ছবিতে তুলে ধরা হয়েছে৷
আপনি কি মনে করেন এতদিন অভিনয়ের মধ্যে থেকে একজন অভিনেতা হিসাবে আপনার উন্নতি হয়েছে?
যদি টিকে থাকতে হয় কেবল অভিনেতা হিসেবেই নয়, একজন মানুষ হিসাবেও পরিবর্তন হওয়া দরকার৷
|