মুখ্য পৃষ্ঠা >  মনোরঞ্জন > বলিউড > স্টার প্রোফাইল
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
শিশু তারকা থেকে সুপারস্টারের পথে কুণাল

IFMIFM
বলিউড কুণালের কাছে কোন অপরিচিত জায়গা নয়৷ কুণাল ছোট বেলায় শিশু শিল্পী রুপে অনেক ছবিতেই অভিনয় করেছেন৷ হাম হ্যায় রাহী প্যায়ার কে ছবিতে কুণাল আমীরের ছোট ভাগ্নের ভূমিকায় অভিনয় করেছিল৷এরপরও অনেক ছবিতে কুণাল অভিনয় করেছেন৷ এই ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল নারাজ, আজমাইশ, রাজা হিন্দুস্তানী, তমান্না, জখম৷পড়াশুনার জন্য কুণাল কিছুদিন কুণাল নিজেকে ফিল্ম জগত থেকে দূরে সরিয়ে রেখেছিলেন৷ কলযুগ ছবিটির মধ্যে দিয়ে কুণালের পুনরায় বলিউডে অভিষেক হয়েছে৷ এই ছবিতে কুণাল প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন৷ এরপর কুণালের ট্রাফিক সিগন্যাল ছবিটি রিলিজ করেছিল৷ এই ছবিতে ভাল অভিনয়ের জন্য কুণাল অনেক প্রশংসাও অর্জন করেছেন৷ কুণালের সুপারস্টার ছবিটি আর কিছুদিনের মধ্যেই রিলিজ করবে৷ এই ছবিটির সম্বন্ধে কুণাল অনেক কিছুই জানিয়েছেন৷


এই ছবিতে আপনার চরিত্রটির সম্বন্ধে কিছু বলুন

এই ছবিতে আমি দ্বৈত চরিত্রে অভিনয় করেছি৷ এটা কুণাল আর করন এই দুই এর স্বপ্নপূরনের কাহিনী হল সুপারস্টার৷ কুণাল হল এক সাধারন মধ্যবিত্ত পরিবারের ছেলে৷ ও সুপারস্টার হতে চায়৷ ওর আত্মবিশ্বাস প্রবল থাকে যে ও সুপারস্টার হতে পারবে৷ সুপারস্টার হওয়ার জন্য ও ইন্ড্রাস্ট্রীতে অনেক পরিশ্রম করে৷ অপরদিকে করণ হল একজন ফিল্ম নির্মাতার ছেলে৷ ওর বাবার সহযোগিতায় ও সিনেমায় সুযোগ পায়৷ আর সুপারস্টার হয়ে যায়৷ পরে কুণাল আর করনের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে যায়৷

দ্বৈত চরিত্রে অভিনয়ের জন্য আপনি কোন বিশেষ পরিশ্রম করেছেন?

দ্বৈত চরিত্রে অভিনয় করা সত্যিই খুব মুশকিলের কাজ৷ এই ছবিতে কুণাল আর করন না যমজ ভাই, না এটা কোন পুনর্জন্মের কাহিনী৷ ছবিতে কুণাল আর করন এই দুই জনের চরিত্র সম্পূর্নই আলাদা৷ আর এই জন্যই দুজনের লুকটাকেও আলাদা ভাবে ছবিতে দেখানো হয়েছে৷ দুটো আলাদা চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি এটাই মাথায় রেখেছি যেন দুটো চরিত্রই আলাদা বলে মনে হয়৷

বলা হয় শিশু শিল্পীরা বড় হয়ে সফল হতে পারে না৷ এই বিষয়ে আপনি কি মনে করেন?

আমি এই মিথটাকে ভাঙতেই অভিনয়ে এসেছি৷ আমি আমার কেরিয়ারে অনেক ভেবেচিন্তেই ছবি সাইন করেছি৷ কিন্তু আমার কখনও এটা মনে হয় নি ছোটবেলায় একজন শিশু শিল্পী রুপে কাজ করার পর বড় হয়ে একজন নায়ক রুপে সফল হতে পারব না৷

সুপারস্টার ছাড়া আর কোন কোন ছবিতে আপনি অভিনয় করছেন?

ছবি সাইন করার সময় আমি খুব বেঁছে বেঁছেই ছবি নির্বাচন করি৷ এরপর আমি ইউ টিভির ব্যানারে নির্মিত ঢুন্ডতে রহ জাওগে ছবিটিতে অভিনয় করব৷ এই ছবিতে অপর যে তারকারা অভিনয় করবেন তারা হলেন সোহা আলী, পরেশ রাওয়াল এবং জায়েদ খান৷
অতিরিক্ত
কাজলের সঙ্গে কাজ করে ভাল্ লেগেছে -অজয়
চুপি চুপি নয় সবাইকে জানিয়েই বিয়ে করব-আয়েশা
মিঠুনের কীর্তি
সফল অভিনেত্রী হতে চায় শেরলিন
দর্শকদের মনোরঞ্জন করব-আদিত্য নারায়ন
আমার ভাগ্যে অভিনেতা হওয়া লেখা ছিল- শ্রেয়াস তালপাড়ে