হলিউডের অভিনেত্রী পামেলা আন্ডারসন স্ট্রিক্টলি কাম ডান্সিং এই শোটা দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে তাঁর মনে এই শো তে ডান্স করার ইচ্ছা জেগেছে৷ পামেলা তাঁর সেক্সি ডান্স দিয়ে এই শো এর আকর্ষণ বাড়াতে চান৷ শো এর প্রডিউসাররা পামেলার এই কথা শুনে তো মহা খুশী৷
তারাই পামেলার ডান্সের জন্য শো তে তাঁর পছন্দের মিউজিক বিচ বয়সের গান বাজাবেন৷ সেই মিউজিকের তালেই এই ডান্স শো এর সেমি ফাইনালকে রঙীন করতে চান পামেলা৷ পামেলার এই ডান্স শো টি আগামী ডিসেম্বর মাসের 12 তারিখ প্রদর্শিত হবে৷