ফ্লপ হল কেটির কালেকশান

সুপারমডেল কেটি প্রাইসের ডিজাইন করা অন্তর্বাস দর্শকদের মনের চাহিদা পূরণ করতে পারে নি৷ সুপার মার্কেটে কেটির নির্মিত লিগরে রেজ নিয়ে ক্রেতাদের মধ্যে আকর্ষণ না দেখে আসদা স্টোর কেটির এই কালেকশান না রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ এর আগে আসদা বলেছিল তারা কেটির সঙ্গে একটা চুক্তি করবে৷ কিন্তু বর্তমানে এই চুক্তি নিয়েও তারা গভীর ভাবে ভাবছে৷ 2006 সালে পনাচের সঙ্গে মিলে কেটি এই অন্তর্বাসটা লঞ্চ করেছিল৷ তা কেবল আসদা স্টোরেই পাওয়া যেত৷