সোশালাইড প্যারিস হিল্টনের মুড বোঝা দায়৷ তাঁর প্রেমিক রেনহার্ড প্যারিসের সঙ্গে দীর্ঘ সময় কাটালেও তিনি এখনও প্যারিসের মুড বুঝে উঠতে পারেন নি৷ কিছুদিন আগেই প্যারিস তাঁর বয়ফ্রেন্ডের সঙ্গে একটা পার্টিতে গেছিলেন৷ প্যারিস হিল্টন প্রেমিক রেনহার্ডের সঙ্গে পর্টিতে আনন্দ করছিলেন৷
পার্টি বেশ জমে উঠেছিল৷ কিন্তু সেই সময় প্রেমিকের সঙ্গে ঝগড়া করে বসেন প্যারিস৷ ঝগড়া এতটাই চরমে পৌঁছায় প্যারিসের প্রেমিক রেনহার্ড চলন্ত গাড়ি থেকে মোবাইলটা বাইরে ছুড়ে ফেলে দেন৷ অবশেষে প্যারিস প্রেমিককে শান্ত করার চেষ্টা করেন৷