হলিউডের অভিনেতা মেল গিবসন অষ্টম সন্তানের পিতা হয়েছেন৷ গিবসনের প্রেমিকা ওক্সানা গ্রিগারিয়েবা একটি সন্তানের জন্ম দিয়েছে৷ গিবসনের পরিবারে এই নতুন অতিথির আগমণে খুশির মহল রয়েছে৷ সঠিক সময়ের আগে জন্মালেও নবজাত শিশুর স্বাস্থ্য ভালো আছে৷
সন্তানের মা ওক্সানাও ভালো আছেন৷ এই নিয়ে গিবসনের সন্তানের সংখ্যা দাঁড়ালো আট৷ গিবসনের প্রাক্তন স্ত্রী রাবিনের ছয় পুত্র এবং এক কন্যা সন্তান বিদ্যমান রয়েছে৷