আবার রুপোলী পর্দাতে জাদু জাগাতে চাম হলিউডের অভিনেত্রী-মডেল এলিজাবেথ হার্ল৷ পুত্রসন্তানের মা হবার পরে হার্ল পুরোপুরি অভিনয়কে বিদায় জানানোর কথা বলেছিলেন৷ কিন্তু বর্তমানে তিনি তাঁর এই মনোভাব বদলে ফেলেছেন৷ তিনি রুপোলী পর্দাতে আবার অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেছেন৷
সম্প্রতি সাংবাদিকদের এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হার্ল জানিয়েছেন তিনি বেশী ছবিতে অভিনয় করবেন না৷ কারন পুত্রের সঙ্গে তিনি তাঁর জীবনের বেশীরভাগ সময়টা পুত্রের সঙ্গে কাটাতে চান৷ তবে এর মাঝেই সময় বার করে তিনি আগামী বছরে কিছু ছবিতে অভিনয় করতে চান৷