হলিউড নিউজ
মুখ্য পৃষ্ঠা » মনোরঞ্জন » হলিউড (Hollywood Bengali)
PR
PR
সার্জারী করিয়ে মুশকিলে ওয়াইন হাউস
সার্জারী করিয়ে স্তনের সৌন্দর্য বাড়াতে গিয়ে মুশকিলে পড়েছেন গায়িকা ওয়াইন হাউস৷ সম্প্রতি এক ওয়েব সাইটের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে ওয়াইন হাউস এতটাই অস্বস্থিতে পড়েছেন তাঁকে আবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে৷ সার্জারীটা ঠিক মত হয় নি৷ তাঁর শরীর থেকে ক্রমাগত নাকি রক্ত বেরোচ্ছে৷ তা ঠিক করার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছে৷
PR
কেটকে প্রেম পত্র দেবেন ইবা
হলিউডের হট অভিনেত্রী ইবা মেন্ডেস প্রেমের চিঠি লিখবেন৷ প্রেমের চিঠি সাধারণত মেয়েরা প্রেমিককেই লেখেন৷ তবে ইবা তাঁর বয়ফ্রেন্ডের জন্য নয় প্রেমের চিঠিটা লিখবেন হলিউডের অভিনেত্রী কেট উইনসলেটকে৷ ইবা হলেন কেটের ফ্যান৷ তিনি যে তাঁকে কতটা পছন্দ করেন সেটাই ঐ চিঠির মাধ্যমে প্রকাশ করবেন ইবা৷ অভিনয় জীবনে এখনও পর্যন্ত উইসনলেটকে মনের এই কথাটি জানানোর সুযোগ তিনি পান নি৷ তাই মনের এই ইচ্ছাটা তিনি চিঠির মাধ্যমেই পূরণ করতে চান৷
আরো পড়ুন...