বাপ্পাদিত্য বন্দোপাধ্যায় যিনি তার 'শিল্পান্তর' সিনেমার মাধ্যমে দর্শক তথা বিভিন্ন মহলে ভিন্ন ধর্মী সিনেমার পরিচালক হিসাবে পরিচিত হয়েছেন৷ তিনি এবার প্রবল বাস্তব পরিস্থিতির এক ভয়ঙ্কর সমস্যা নিয়ে সিনেমা করেছেন৷ সিনেমাটির নাম রাখা হয়েছে 'কাঁটাতার'৷ এই সিনেমার একটি গুরূত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন শ্রীলেখা মিত্র৷
এখন আমাদের দেশ তথা বিভিন্ন দেশেতে সীমান্ত এলাকার সমস্যা বেড়েই চলেছে৷ এই ভয়ঙ্কর পরিবেশ ও পরিস্থির পেক্ষাপট অবলম্বনে এই সিনেমাটিকে নির্মান করা হয়েছে৷ এই সিনেমাটিতে উদ্বাস্তু মেয়ে থেকে সীমান্ত এলাকার বিভিন্ন চরিত্রকে তুলে ধরার চেষ্টা করা য়েছে৷ দেশের মানুষের মধ্যে যে মানসিক প্রতিকূলতা ও সন্ত্রাসবাদের মানসিকতা প্রবল হয়ে উঠেছে তা হল এই সিনেমার একটি প্রধান অলোচ্য বিষয়৷
শ্রীলেখা মিত্র এই সিনেমাতে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন৷ তার চরিত্রটি একটি সীমান্ত প্রদেশের মেয়ে যে তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য নানা রকম প্রতিকূলতার সম্মূখীন৷ এই সীমান্তের সমস্যাগুলিকে কিভাবে সৃষ্টি হয় এবং সমস্যাগুলি কি ভাবে নানা প্রদেশের মানুষের জীবন কে প্রভাবিত করতে পারে তা কয়েকটি চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে৷ এই সিনেমার জন্য পরিচালক বাপ্পাদিত্য বন্দোপাধ্যায় ঝাড়খন্ড, বর্ধমান, মুর্শিদাবাদ, আসানসোল ও পুরুলিয়ার বিভিন্ন স্থানে শুটিং এর কাজ করেছেন৷
এই স্থানগুলিই প্রকৃত ভাবে সীমান্ত সমস্যাগুলিকে তুলে ধরার আদর্শ জায়্গা৷ শ্রীলেখা মিত্র এখানে সীমান্ত প্রদেশের নিরাশ্রয় মেয়ে যে তার নিরাপত্তা বজায় রাখার জন্যে বিভিন্ন পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করে এবং তাদের আশ্রয়ে থাকতে অনীহা প্রকাশ করেনা৷ এই ভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে সম্পর্ক স্থাপন করতে করতে বিনোদ নামে এক পুরুষকে প্রকৃত ভালোবাসে ফেলে৷ তাছারও এই সিনেমাতে সীমান্ত এলাকার মানুষের বিভিন্ন ধরনের চরিত্র, গান, দৃশ্যগুলিকে সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে৷
|