আজকালকার বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলিউড থেকে টলিউড সব জায়গাতে পরিবর্তনের চিন্তাধারা আসতে শুরু করে দিয়েছে৷ হিন্দি সিনেমাতে দর্শকদের আকর্ষন করার জন্যে তাদের শুটিংগুলি বিদেশেতে করা হয়েছে৷ এবার একই ধরনের পরিবর্তন আসতে চলেছে বাংলা সিনেমার জগতে৷
টলিউডও তাদের সিনেমাগুলি কে হিট থেকে সুপারহিটে পরিবর্তন করতে আগ্রহী হয়ে উঠেছে৷ এখন আর টালিগঞ্জের সীমার মধ্যে সিনেমাগুলি আটকে থাকতে চাইছেনা৷ যে টালিগঞ্জে একদিনের মধ্যে একই পরিচালক বা অন্য পরিচালকের দুই থেকে তিনটি সিনেমার শুটিং হয়েছে৷ স্বপন সাহার মতন পরিচালকেরা সিনেমাকে সুপারহিট বানাবার জন্যে বিদেশে শুটিং করবেন৷
তার মতন পরিচালক যিনি প্রচুর হিট সিনেমা বানিয়েছেন তিনি মরিশাসে সিনেমার শুটিং করার ব্যাপারে আগ্রহী৷ তিনি অবশ্য এর আগে বেশী পরিমান টাকাকে সিনেমাতে ব্যবহার করেননি৷ তবুও সিনেমার আকর্ষনীয়তাকে বাড়িয়ে দর্শকের মনোরঞ্জন করতে চান৷ তবে বাস্তব পরিস্থিতিতে স্বপন সাহা সহ বহু পরিচালকের সিনেমার সাফল্যের হার দ্রুতগতি তে কমতে থাকার ফলে সিনেমা পরিচালক সহ বিভিন্ন মহলে এই পরিবর্তনকে আশার সাথে দেখা হচ্ছে৷
এই সব ভাবনা চিন্তাকে মাথায় রেখে স্বপন সাহা তার সিনেমা কে মরিশাসের মতন জায়্গাতে শুটিং করে বক্স অফিসে সাফল্য পেতে চান৷ স্বপন সাহার এই সিনেমাতে আরো নতুন ধরনের পরিবর্তন দেখা যাবে৷ কারন এই সিনেমাতে চেনা নায়ক প্রসেনজিত্, ঋতুপর্ণা বা মিঠুন কে আবার নাও দেখা যেতে পারে৷
তার এই নতুন সিনেমা সুযোগ দেয়া হচ্ছে 'সাথী' সিনেমা খ্যাত নায়্ক জিত্ এবং রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিককে৷ তাই সিনেমাতে নতুন মাত্রা যোগ হবার ব্যাপারে দর্শক আশাবাদী হতেই পারে৷ সিনেমার ভবিষ্যত অনেকাংশেই এখন নতুন নায়ক নায়িকা এবং মরিশাসের সুন্দর প্রকৃতিক দৃশ্যের উপরে নির্ভর করছে৷
|