বাংলার সব ধরনের মানুষের কাছে ফেলুদা একটি আকর্ষনীয় চরিত্র৷ কয়্কে দশক আগে থেকেই ফেলুদা আর বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সকল দর্শকের সামনে সিনেমার মাধ্যমে চলে এসেছে৷ সন্দীপ রায় ফেলুদার সফলতার কথা চিন্তা করে 'টিনটোরেটোর যীশু' সিনেমা কে দর্শকের সামনে তুলে ধরার জন্য কাজ শুরু করে দিয়েছিলেন৷
কিন্তু শুটিং সম্পূর্ন শেষ হবার আগেই ফেলুদা তার পুড়ানো রহস্য ছেড়ে দিয়ে নতুন রহস্যভেদ করবার জন্যে কৈলাশেতে অভিযান করলেন৷ তবে কেন সন্দীপ রায় 'টিনটোরেটোর যীশু' সিনেমাটিকে ছেড়ে দিয়ে তার নতুন ছবি 'কৈলাশে কেলেঙ্কারী' এর কাজ শুরু করলেন সেটিকে নিয়ে বিভিন্ন মহল থেকে নানা রকম খবর শোনা যাচ্ছে৷ তবে এই ঘটনাটি দর্শকেদের কাছে অত্যন্ত দূর্ভাগ্যজনক হলেও 'কৈলাশে কেলেঙ্কারী' তাদের মধ্যে নতুন আশার যোগান দিতে পারে৷
'টিনটোরেটোর যীশু' সিনেমাটির বেশীর ভাগ শুটিং এর কাজ শেষের দিকে তে পৌঁছে গিয়েছিল৷ তবে কেন এক রহস্য ছেড়ে অন্য রহস্যে সন্দীপ রায় চলে গেলেন তা নিয়ে এখনও অনিশ্চয়তা থেকে যাচ্ছে৷ তাবে প্রধান যে খবর পাওয়া যাচ্ছে তা হল বিদেশে শুটিং করার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছিল৷ বিদেশে শুটিং এর বিভিন্ন নিয়ম কানুন এর জালে সিনেমার সকল ব্যাক্তি থেকে দর্শকেরা পর্যন্ত আটকে গেছেন৷
'কৈলাশে কেলেঙ্কারী' সিনেমাটিতে অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় এবং বিভু ভট্টাচার্য সহ আরো অনেক শিল্পীরা৷ এই সিনেমার শুটিং ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে করা হচ্ছে৷ তবে প্রধান দৃশ্যের কিছু অংশ ইলোরার কৈলাশ মন্দিরে শুট করা কথা ভাবা হয়েছে৷ তাছারা কলকাতা ও হায়্দ্রাবাদও এই রহস্য ভেদের সাক্ষী হিসাবে থেকে যাচ্ছে৷ তবে এবার দর্শক মহলের আতঙ্কের কোনো কারন নেই, এবার ফেলুদা কয়েক মাসের মধ্যেতে তাদের সামনে আসছে৷
|