এখনকার সময়ে যে শিশুরা যে কোনো বড় ধরনের গায়্ক গায়িকাদের সাথে পাল্লা দিতে পারে তার পরিচয় পাওয়া গেল শিশু সংগীত সম্মেলনে৷ সল্টলেক বি ডি অডিটোরিয়ামে আয়োজিত শিশু সংগীত সম্মেলনে শিশুদের সংগীত পরিবেশন সব ধরনের শ্রোতাদের মনকে জয় করতে সক্ষম হয়৷
এই গান শোনার জন্যে ছোটো থেকে বড় সব বয়েসের মানুষের ভীর হয়৷ এই অনুষ্ঠানে বিভিন্ন বিশিষ্ট ব্যাক্তিদের সাথে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান শ্যামল কুমার সেন উপস্থিত ছিলেন৷ এই অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সঙ্গীতের সাথে সেতার, সরোদ, হারমোনিয়ামের মতন বাদ্যযন্ত্রকে বাজানো হ্য়৷
পৌষালী মুখোপাধ্যায় তার সুমিষ্ঠ কন্ঠে শ্যামা সঙ্গীত পরিবেশন করেন৷ অনেকে আবার রবীন্দ্র সঙ্গীত, আধুনিক গান গেয়ে শোনায়৷ তবে ছড়ার গান শিশুদের বেশী পছন্দের হয়ে ওঠে৷ কিছু কিছু ক্ষেত্রে এই সব ছোটো ছোটো শিল্পীরা যে শাস্ত্রীয় সঙ্গীত ও রাগাশ্রয়ী গান পরিবেশন করেছে তা রীতিমত প্রশংসার দাবী রাখে৷
মঞ্জিমা চট্টোপাধ্যায় ও ঋশিকা রায় তাদের নাচের মাধ্যমে সকলের নজর কেড়ে নেয়৷ তাছার অন্যান্য শিল্পীরাও ভারত নাট্টম, কত্থক, ওডিশি জাতীয় নৃত্য পরিবেশন করে৷ এই গুনী শিল্পীদের সুর ও ছন্দের জাদু সমস্ত অডিটোরিয়াম মেতে ওঠে৷ তাছারা শুভদীপ দেব তার তবলা এবং আদিত্য চৌধুরী তার সেতার বাজানোর মাধ্যমে পরিবেশ কে আরো সুন্দর করে তোলে৷
এই সঙ্গীত অনুষ্ঠানে যে শিশু শিল্পীর সমাহার হয়েছিল তাদের বয়সটা একটু বাড়লে এবং তালিম ভালো ভাবে দেওয়া গেলে ভবিষ্যতে আরো গুনী শিল্পী বেশী পরিমানে পাওয়া যাবে৷
|