উপন্যাসকে কেন্দ্র করে বাংলা ছবির জগতে আর একটি ছবি সংযোজন হতে চলেছে৷ শতত্চন্দ্রের স্বামী উপন্যাসকে অবলম্বন করে 5ই সেপ্টেম্বর রিলিজ করতে চলেছে 'অন্তরতম'৷ এই ছবিটিতে স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন চিরঞ্জিত চক্রোবর্তী৷ সৌদামীনির ভূমিকায় রযেছেন শ্রীলেখা মিত্র৷ অন্যান্য চরিত্রে রয়েছ্ন, কল্যাণ চ্যাটার্জী, আকাশ, মৃনাল মুখার্জী, সংঘমিত্রা মুখার্জি প্রভৃতি৷ এই ছবিটিতে মিউজিক দিয়েছেন, অমিত দাসগুপ্ত৷ ছবিটি পরিচালনা করেছেন যয়ন্ত কর৷
পরিচালক যয়ন্ত কর জানিয়েছেন, শরত্চন্দ্র চট্যোপাধ্যায়ের লেখা স্বামী উপন্যাসকে অবলম্বন করে ছবিটি তেরি করা হয়েছে৷ এই ছবিটিতে মূলত তিনটি প্রধান চরিত্র রয়েছে৷ স্বামী, নরেন ও সৌদামীনি৷ সৌদামীনি ও নরেন একে অপরকে ভালোবাসে৷ কিন্তু নরেন বিদেশে চলে গেলে সৌদামীনির বিয়ে হয়ে যায়৷ তার স্বামী তার থেকে বয়সে অনেকটায় বড়৷ তাই সে প্রথমে মন থেকে মেনে নিতে পারেন না৷ এর মধ্যে নরেন বিদেশ থেকে ফিরে এলে দুজনে মিলে আলাদা সংসার করার জন্য পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন৷ কিন্তু অবশেষে সৌদামীনি তার স্বামীর কাছেই ফিরে যান৷
অভিনেতা চিরঞ্জিত চক্রোবর্তী জানিয়েছেন, প্রথমে ছবিটি যখন শুরু হয় তখন তিনি যথেষ্ট চিন্তিত ছিলেন কিন্তু পরবর্তী সময়ে ছবিটি শেষ হওয়ার পরে ব্যক্তিগত ভাবে এই ছবিটি অভিনেতার মন ছুয়ে যায়৷ তিনি জানিয়েছেন ক ছবিটি একটি মিষ্টি গল্পের উপর তৈরি করা হয়েছে৷ উনি আশা করছেন ছবিটি দর্শকদের মন জয় করতে পারবে৷
শ্রীলেখার জানিয়েছেন, ছবিটি ভালোবাবে করার জন্য প্রত্যেকেই যথেষ্ট পরিশ্রম করেছে৷ উনিও আশা করছেন ছবিটি দর্শকদের ভালো লাগবে৷ এই অভিনেত্রী পরিচালকের ব্যাপারে জানিয়েছেন, এটি পরিচালকের প্রথম ছবি৷ প্রথম ছবি হলেও সে তার ভালোটা উজার করেদিয়েছে৷ তবে এখনও অনেক কিছু শেখার রয়েছে বলেও তিনি জানিয়েছেন৷
|