এর আগে তিনি অনেক ছবিই তৈরী করেছেন৷ কিন্তু ভুতের ছবি তৈরি করার বাসনা দীর্ঘদিন ধরে তাঁর মনে ছিল৷ এবারে এই থিমেই ছবি তৈরী করে টলিউডের দর্শকদের এক নতুন হরর ছবি দেখার সুযোগ করে দেবেন চিত্রনির্মাতা-নির্দেশক অঞ্জন দত্ত৷ তাঁর নির্মিত 'বঙ্গ কালেকশান', 'চলো লেটস গো' এই ছবিগুলো বাংলা ছবির জগতে এক নতুন দিগন্ত রচনা করেছে৷ তাঁর ছবিতে সব সময়েই একটা পৃথক চিন্তাভাবনার পরিচয় পাওয়া যায়৷ এক কথায় তিনি ক্লাসিক ছবি তৈরি করেন৷
সম্পর্কের টানাপোড়েন, রোমান্স, আবেগ, বিচ্ছেদ জীবনের নানা দিকগুলোতে অত্যন্ত গভীর ভাবে আলোকপাত করেন তিনি৷ এবার থ্রীলারের ক্ষেত্রে নিজস্ব চিন্তাভাবনাকে কাজে লাগাবেন৷ কাহিনী মোটামুটি ঠিক করে ফেলেছেন৷ ইপ্সিতা রয় চক্রবর্তীর "Sacred Evil এই বইটির ছোট গল্প "Loving Doll" এর কাহিনী নিয়েই তিনি তাঁর এই থ্রীলার ছবিটি গড়বেন৷ প্রথমে রবীন্দ্র নাথের কাহিনী অবলম্বনেই এই থ্রীলারটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন৷
কিন্তু উপন্যাসের কাহিনী নিয়ে ছবি করার উপর নিষেধাজ্ঞা রয়েছে৷ রবীন্দ্রনাথের কাহিনী নিয়ে ছবি করার অধিকার পাবেন কিনা তা নিয়ে অনিশ্চত ছিলেন৷ তাই ইপ্সিতার কাহিনী নিয়েই ছবি করবেন বলে স্থির করেছেন৷ তাঁর মতে ভালো থ্রীলার গড়া একটা চ্যালেঞ্জের বিষয়৷ তাঁর এই চ্যালেঞ্জ কতটা সার্থক হবে তা তো ছবি মুক্তি পেলেই জানা যাবে৷ খুব শীঘ্রই তিনি এই ছবির শ্যুটিং শুরু করবেন৷ কলকাতা এবং দার্জিলিং-এ এই ছবির শ্যুটিং হবে৷
|