আপনাদের ভারতের সুইজারল্যান্ডের সঙ্গে পরিচিত করব৷ উত্তরাঞ্চলের ওলী শহরটি সুইজারল্যান্ডের থেকে কোন অংশে কম নয়৷ এখানে রোপওয়ে আছে৷ প্রচন্ড গরমে এখানে এসে ঠান্ডার পরশ লাভ করতে পারবেন৷ জোশীমঠের থেকে কিছুটা আগে উত্তরাঞ্চলের ওলী শহরটি হল বরফের শহর৷ বরফ ছাড়াও আপনি প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবেন৷ পাহাড়ে সুন্দর সুন্দর ফুল, ঘাস আর শস্যক্ষেতও আপনি দেখতে পাবেন্৷ জোশীমঠ থেকে 16 কিমি দূরে অবস্থিত ওলীর মুখ্য আকর্ষন হল 3 কিমি লম্বা রোমাঞ্চকারী স্লোপ৷ এই স্লোপটির উচ্চতা হল 2519 মিটার থেকে 3049 মিটার৷ আর এখানে স্কীইং করার প্রশিক্ষন দেওয়া হয়৷ কোন সময়ে যাবেন?
ডিসেম্বর থেকে মে জুন মাস হল এখানে যাবার উপযুক্ত সময় হল৷ তবে এখানে গেলে আপনি শীতের বস্ত্র সঙ্গে করে নিয়েই যাবেন৷ মোজা, টুপি, মাফলার, সানগ্লাস, এবং টর্চ সঙ্গে নিতে ভুলবেন না৷
কি করে যাবেন? ওলীতে যাবার জন্য প্রথমে আপনাকে জোশীমঠে যেতে হবে৷ জোশীমঠ থেকে ওলী যাবার বাস পাওয়া যায়৷ আর যদি আপনি দিল্লী, বেনারস এবং আগ্রা হয়ে যান তবে হরিদ্বারের মধ্যে দিয়ে আপনি যেতে পারেন৷ জোশীমঠ হরিদ্বার থেকে 276 কিমি দূরে অবস্থিত৷ ঋষিকেষ থেকে জোশীমঠ 253 কিমি দূরে অবস্থিত৷ আর দেহরাদুন থেকে জোশীমঠ 295 কিমি দূরে অবস্থিত৷ জোশীমঠ থেকে ট্যাক্সি করেও আপনারা যেতে পারবেন৷ যদি রোমাঞ্চ অনুভব করতে চান তো গাড়িতে করে গেলেই আপনি রোমাঞ্চ অনুভব করতে পারবেন৷
অন্য দর্শনীয় স্থল:
বুগ্যাল: স্থানীয় ভাষায় এই স্থানটিকে বুগ্যাল বলা হয়৷ এই স্থানটি 3048 মিটার উচ্চতায় অবস্থিত৷ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখবার মত৷ এখানেও আপনি স্কীইং করতে পারবেন৷ এখান থেকে হিমালয়ের মনোরম দৃশ্য আপনি উপভোগ করতে পারবেন৷ এখানে থাকবার জন্য ঘরও পাওয়া যায়৷
মুন্ডালী: দেহরাদুন থেকে 129 কিমি দূরত্বে এই স্থানটি অবস্থিত৷ হিমালয়ের কিছু রোমাঞ্চক দৃশ্যের মজা এই স্থানটি থেকে উপভোগ করা যায়৷ স্কীইং এর জন্য এখানেও সুব্যবস্থা আছে৷
|