মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > ভ্রমণ > বঙ্গ দর্শন
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নীল রাজ্য " ফিনল্যান্ড "  Search similar articles
গীতা কৈরী

Geeta KoiriWD
ফিনল্যান্ড নীলমণির দেশ, হ্রদের দেশ৷ কারণ ফিনল্যান্ডে অনেক হ্রদ আছে৷ এখানকার লোকেরা নিজেদের ভাষায় ফিনল্যান্ডকে " সৌমি ফিনল্যান্ড " বলে৷ ওদের এই কথাটির অর্থ " অতীব সুন্দর ফিনল্যান্ড "৷ এই দেশের জল-হাওয়া-আবহাওয়াতে এক মাধুর্য লুকিয়ে আছে৷ দেশের আনাচে কানাচে প্রকৃতি যেন ছড়িয়ে রেখেছে তার ভালোবাসার আলতো ছোঁয়া৷ সেই ছোঁয়ার তালেই যেন বারে বারে যেতে ইচ্ছা করে নীলের দেশে৷ ফিনল্যান্ডের সেই অজানা তথ্যই তুলে ধরলেন সেই দেশেরই ভারতীয় বংশদ্ভূত নীলেশ কুমার গুপ্তা এবং বাংলা ভাষার প্রথম নিউজ পোর্টাল বাংলা ওয়েব দুনিয়ার হয়ে এই অসাধ্য সাধন করেছেন সাংবাদিক গীতা কৈরী

জাতীয় নাম - সৌমেন তাসাভালটা - রিপাবলিকান ফিনল্যান্ড

রাষ্ট্রপতি : তারজা হালোনেন

প্রধান মন্ত্রী : মাট্টি ভানহানেন

ফিনল্যান্ডের বর্তমান পরিমাপ : 117,942 স্কোয়ার মিটার (305,470 স্কোয়ার কিমি); সম্পূর্ণ এলাকা : 130,558 স্কোয়ার মিটার (338,145 স্কোয়ার কিমি)৷

অন্যান্য বড় শহরগুলি : এসপু 229,500(এলাকা); তামপেরে 201,200 (এলাকা); বান্তা 189,200 (এলাকা); তুর্কু 178,100 (এলাকা)৷

বর্তমান জনসংখ্যা : প্রায় 5,238,460 জন৷

এখানকার ভাষা 92% ফিনিশ, 6% স্যুইডিশ৷

যোগাযোগ ব্যবস্থা : টেলিফোনে মেইন লাইনের ব্যবহার হয় প্রায় 3.92 মিলিয়ন, মোবাইল সেলুলার ফোন ব্যবহার হয় প্রায় 7.67 মিলিয়ন, রেডিও ব্রডকাস্ট স্টেশন : Am 2, FM 186| টেলিভিশন ব্রডকাস্ট স্টেশন প্রায় 520টি৷ ইন্টারনেট হোস্টস : 5.323 মিলিয়ন৷ ইন্টারনেট ব্যবহারকারী : 3.985 মিলিয়ন৷

পরিবহণ ব্যবস্থা : রেলওয়ে স্টেশন 6,741 কিমি৷ হাইওয়ে 78,189 কিমি, ইট-পাথর বসানো পথ 50,633 কিমি; অসমান পথ : 28,556 কিমি. জলপথ: 7,842 কিমি, সাইমা ক্যানেল সিসটেম 3,577 কিমি; পোর্ট এবং বন্দর : হামিনা, হ্যাংকো, হেলসিংকি, কোটকা, পোরি, পরভৌ, তাহে, রাউমা, তুর্কু৷ বিমানবন্দর : 149 টি
Geeta KoiriWD


হেলসিংকিতে বাস, মেট্রো ট্রেন, ট্রাম ও ট্রেন সবই চলে৷ বাসের টিকিট 2:30 ইউরো, মেট্রোট্রেন ও ট্রামের টিকিট 2 ইউরো৷ এখানকার টিকিটের ভ্যালিডিটি থাকে শুধুমাত্র 1 ঘন্টা পর্যন্ত৷ " সেন্ট্রাল " এটি হল হেলসিংকি-র প্রধান মার্কেট৷ এখানে বড় রেলওয়ে স্টেশন রয়েছে৷ যা সেন্ট্রাল রেলওয়ে স্টেশন নামে পরিচিত৷

এখানে ঋতুরাজ তার সোনার পরশ অকাতরে ঢেলেছেন৷ আর তাই ফিনল্যান্ডে ঋতুর ভাবভালোবাসা অনুভব করা যায় ভীষণভাবে৷ ফিনল্যান্ডে চারটি ঋতুই দেখা যায়৷ আপনি যদি এই চারটি ঋতুই অনুভব করতে চান তাহলে সঠিক জায়গা হল ফিনল্যান্ড৷ এখানে খুব সহজে স্বাভাবিকভাবে ঘুরতে পারেন৷

নাইটউই

ফিনল্যান্ডের কালচারাল উত্সব 100 প্রকারের৷ যেমন - ভোকাল মিউ জিক, চেম্বার মিউজিক, জায, ফোক মিউজিক এবং কালচার, পপ/ রক, ডান্স, থিয়েটার এবং লিটারেচার এবং ভিজিউয়াল আর্ট৷

নোকিয়া

আমরা নোকিয়ার যে মোবাইল ফোন ব্যবহার করি সেই নোকিয়া কোম্পানি ফিনল্যান্ডে রয়েছে৷ নোকিয়া ফিনল্যান্ডের একটি শহরের নাম৷ এই নোকিয়া শহরে নোকিয়া কোম্পানিতে শুধুই মোবাইল ফোনই তৈরি হয় না৷ এখানে অন্যান্য আরও অনেক দ্রব্য তৈরি হয়৷ কিন্তু সেই কথা বিশ্বের সবার জানা নেই৷ শুধুই নোকিয়া মোবাইল ফোন নামেই প্রসিদ্ধ৷

ফিনল্যান্ডের রাজধান

ফিনল্যান্ডের সবথেকে বড় শহর ও রাজধানী : হেলসিংকি, মেট্রো এলাকা : 1,162,900, শহর এলাকা : 582,600৷ এটি নীলাভ দেশ নামে প্রসিদ্ধ৷

আবহাওয়া

ফিনল্যান্ডের আবহাওয়া খুবই মনোরম৷ গরমের সময়ে প্রায় রাত্রি 12 টা যখন বাজে তখন অল্প সময়ের জন্য অর্থাত্ 1টা থেকে 2 ঘন্টা পর্যন্ত অন্ধকার নেমে আসে৷ রাত 10 টা নাগাদ আপনার মনে হবে যে, এখনই সন্ধ্যা নেমে এসেছে৷ রাত্রি 10 টার সময় আপনার মনে হবে যেন বৈকাল 4 টা৷

শীতের সময়ে ঠিক তার উল্টোটা হয়৷ সারাটা দিন অন্ধকার থাকে প্রায় বেলা 12 টা নাগাদ থেকে বিকাল 3.30 পর্যন্ত সূর্যের আলো দেখতে পাওয়া যায়৷ আর অন্য সব সময়ে রাত্রি থাকে৷

সৌনা বা

ফিনল্যান্ডে সৌনা বাথ খুব প্রসিদ্ধ৷ " সৌনা বাথ " কথাটি শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না! আসলে এটি একটি মজার স্নান৷ একটি বন্ধ ঘরে একটি বড় পাথর রাখা থাকে৷ পাথরটিকে খুব গরম করা হয়৷ যতক্ষণ পর্যন্ত লাল রঙের না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত গরম করা হয়৷ যখন এই পাথরটি গরম হয়ে লাল রঙের হয়ে যায় তখন সেই গরম পাথরটির উপরে জল ঢালা হয়৷ গরম পাথরের উপরে জল ঢালার পরে তা থেকে বাষ্প বের হয় সেই বাষ্প থেকে যে ফোঁটা ফোঁটা জল বের হয় তা দিয়েই লোকে স্নান করে৷ একেই সৌনা বাথ বলে৷ এই সৌনা বাথের পরে এখানকার লোকেরা সাধারণ জলে স্নান করে৷ সৌনা বাথ সপ্তাহে একইবার নেয়৷ আসলে কি জানেন সৌনা বাথের আসল কারণ হল ফিনল্যান্ড ভীষণ ঠান্ডা প্রদেশ৷ এখানকার লোকেদের শরীরে ঘাম হয় না৷ তাতে শুষ্কতার সৃষ্টি হয়৷ তাই শরীরকে সুস্থ রাখার জন্যই সকলে সৌনা বাথ নেয়৷ এটিকে সৌনা সেরিমনিও বলা হয়৷ কি মজার ব্যাপার নয় কি৷ Enjoying...!
1 | 2  >>  
অতিরিক্ত
সাংস্কৃতিক স্থান পন্ডিচেরী
শৈলশহর গ্যাংটক
দর্শকদের আকৃষ্ট করে মালয়েশিয়ার মন্দির
ভারতের সুইজারল্যান্ড ওলী
আধুনিক শহর সিঙ্গাপুর
ওংকারেশ্বর মন্দির