মধ্যপ্রদেশ মানেই এক অংশ রুক্ষ, আর এক অংশ জুড়ে রয়েছে প্রকৃতির হাতছানি৷ উপেক্ষা করতে চাইলেও তা পারবেন না৷ পারবেন বা কি করে এত একেবারে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার সুযোগ৷ মধ্যপ্রেদেশের অন্যতম জনপ্রিয় শহর ইন্দোর৷ আর ইন্দোরের কাছেই অবস্থিত পাতালপানি, চোরল, তিঞ্ছাফল অতি মনোরম প্রমোদ স্থল৷ এখানে সপ্তাহ শেষে প্রচুর মানুষের সমাগম ঘটে থাকে৷ অনেকটা কলকাতায় উপকণ্ঠে যেমন শঙ্করপুর৷ তবে একে সমুদ্র উপকূল ভাবলে কিন্তু ভুল হবে৷ অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে এখানকার পরিবেশ এবং জলোচ্ছ্বাস মানুষের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু৷
কিন্তু জায়্গাগুলিতে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রয়ে গেছে বিপদের হাতছানি৷ এক রকম বলা ভালো, যেন পায়ে পায়ে বিপদ৷ স্থানীয মানুষের মতে এইসবের সঙ্গে রয়েছে মৃত্যুর হাতছানিও৷ নানা রকম দুর্ঘ্টনা ঘটার ফলে প্রশ্ন উঠছে যে এখানে ঘুরতে যাওয়া বা রোমাঞ্চ উপভোগের জন্য এই স্থান গুলো আদৌ কতাটা নিরাপদ৷ একের পর এক দুর্ঘ্টনা ঘটা সত্ত্বেও এখানে ঘুরতে আসা জনসাধারণ কোনরকম সর্তকতা অবলম্বন না করে তারা বারবার একই ভুল করে চলেছে, আর এর ফলে অনেকেই দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন৷
ঘুরতে আসা সকলকেই নানাভাবে সর্তক করা হয়৷ প্রশাসন ব্যবস্থা গ্রহণ করলেও তা যথেষ্ঠ নয়৷ এই স্থানগুলিতে যে রেলিং লাগানো হয়েছে তার ব্যবস্থা আরও সুদৃঢ় হলে ভালো হয় বলে মনে করছেন এই খানে বেড়ালে আসা পর্যটক৷ পুলিশ ও প্রশাসনের তরফ থেকেও সুরক্ষাকর্মী নিয়োগ করার সঙ্গে নানা রকম ব্যবস্থা করা হয়েছে৷ কিন্তুউ তা সত্ত্বেও এখানে ঘুরতে আসা সকলে এতটাই রোমাঞ্চিত থাকে যে তারা দুর্ঘ্টনার কবলে পড়ে৷
তিঞ্ছাফল ও পাতালপানি-র কাছে থাকা গ্রামবাসীদের কথায় যারা ঘুরতে আসেন, রোমাঞ্চের ফলে তারা পাহাড়ের কোনাতে গিয়ে দাঁড়ায়৷ এখানে গভীর খাদ আছে৷ এই বিষয়ে তাদের সর্তক করা সত্ত্বেও তারা ভুল করে এবং তার ফলে দুর্ঘ্টনা ঘটে থাকে৷
জনসাধারণের কাছে অনুরোধ যারা এখানে ঘুরতে যাচ্ছেন তারা সবাই খুব আনন্দ করুন, কিন্তু তার মধ্যে সামঞ্জস্য রেখে চলুন, যাতে আপনার আনন্দ শেষ পর্যন্ত বজায় থাকে৷ কোন রকম দুর্ঘটনা ঘটলে তা আপনার সঙ্গে থাকা বা সেখানে যারা ঘুরতে গেছেন তাদের প্রত্যেকের আনন্দটাই নষ্ট হওয়ার সম্ভবনা থাকে৷ তাই নিজের সঙ্গে অন্যের আনন্দের কথাও মাথায় রাখুন আর উপভোগ করুন প্রকৃতির এই মনোরম সৌন্দর্য্য আর আপনার সপ্তাহ শেষের এই দিনটি সুখস্মৃতি ভরা হয়ে থাকুক৷
|