মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > ভ্রমণ > বঙ্গ দর্শন > সবুজ প্রীতি
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
সবুজ প্রীতি

প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর দেশ ভরতবর্ষ ৷ তার মধ্যমণি হল মধ্যপ্রদেশ রাজ্য৷ এই রাজ্য শুধু অবস্থানের কারণেই ভারতবর্ষের
WDWD
হূত্পিণ্ড নয়, দর্শনীয় নানা বিষয় এখানে উপস্থিত যার ফলে এই রাজ্য সত্যি এই উপমহাদেশের মধ্যমণি হয়ে ওঠার যোগ্য৷


মধ্যপ্রদেশের অতি পরিচিত শহর ইন্দোরের উপকন্ঠে অবস্থিত চোরল পাহাড়৷ যেখানে সর্বত্র সবুজের সমারোহ বর্তমান৷ যেদিকে যতদূর চোখ যায় শুধুমাত্র সবুজ আর সবুজ৷ প্রকৃতির রুক্ষ রূপ এখানে অদৃশ্য৷ আর বর্ষাকালে এখানে যেতে পারলে প্রকৃতির এই মোহময়্তা যেন আরও বেশী করে ধরা দেয় প্রকৃতি প্রেমিকের অন্তরে৷
এখানে নানা প্রকারের উদ্ভিদ দেখা যায়৷

যারা উদ্ভিদ বিষয়ে আগ্রহী তাদের জন্য সুখবর যে এখন থেকে এই সব গাছপালা কে বুঝে ওঠা , তাদের জেনে ওঠার মাধ্যমে তাদের সঙ্গে বন্ধুত্ব করে ওঠাও সম্ভব হবে৷ এই কাজে আপনাকে সাহায্য করতে এখন থেকে এখানে গাইড পাওয়া যাবে, যিনি আপনার যেকোন উদ্ভিদ সম্পর্কে কৌতুহল মেটাবে৷

চোরল নদীর বিপরীত দিকের পর্বতশ্রেণীতে অনেক প্রকারের গাছপালা সমেত অনেক ঔষধী উদ্ভিদ ও পাওয়া যায়, যে সম্পর্কে খুব কম লোকই জানে৷ এখন আপাতত পাহাড়ের ওপরে ওঠার কোন রাস্তা নেই৷ কিন্তু খুব তাড়াতাড়ি প্রস্তুতকারী ট্রেকের মাধ্যমে সেখানে যাওয়া যাবে৷ এখানে নানা রকমের দুর্লভ প্রজাতির উদ্ভিদ ও পাওয়া যায়৷ এই উদ্ভিদ সম্পর্কে এখানে ঘুরত
WDWD
আসা পর্যটকরাও জানতে পারবেন৷

উল্লেখযোগ্য এই যে চোরলের বিকাশ কার্যের উদ্বোধন কালে বনমন্ত্রী বিজয় শাহ ঘোষণা করেছেন যে স্থানীয় পর্য্টন ব্যবস্থার উন্নতির উদ্দেশ্যে চোরল নদীর বিপরীতে অবস্থিত পাহাড়ে ওঠার পথ তৈরী করা হবে৷ সেখানকার বনজ সম্পদ সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করা হবে৷ এর জন্য উদ্ভিদ সম্পর্কে জ্ঞান প্রাপ্ত কর্মী বা এখানকার সাধারণ মানুষ যারা এই বিষয়ে ওয়াকিবহাল তাদের গাইড হিসাবে নিযুক্ত করা হবে৷ এর ফলে দুদিক থেকে লাভ সম্ভব হবে ৷ স্থানীয় গ্রামের লোকেরা কিছু অর্জন করতে পারবে আর পর্যটকেরা বনভূমি সম্পর্কে জানতেও পারবে৷ বনবিভাগ খুব তাড়াতাড়ি এই বিষয়ে তাদের কাজ শুরু করতে চলেছে৷

বনবিভাগ সম্পর্কিত জ্ঞাত ব্যাক্তি প্রফেসর ডঃ হরিনারায়ণ যোশী বলেন ইন্দোর ও তার আশেপাশের এলাকাতে সাধারণতঃ সেগুন, শীশম, নিম ইত্যাদি গাছ দেখা যায়৷ চোরলের বনভূমিতে ও সেগুন গাছ প্রচুর পরিমানে পাওয়া যায়৷ এছাড়াও এখানে নানা প্রকারের ঔষধ প্রস্তুত কারী উদ্ভিদ ও পাওয়া যায়, যার সম্পর্কে জ্ঞান খুব কম লোকেরই আছে৷ কিছু জংলী ফুলের সঙ্গে এখানে পিলা কেনর বলে এক প্রকার উদ্ভিদ পাওয়া যায় যা খুবই বিষাক্ত৷
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
ভ্রমণে রোমাঞ্চের আনন্দ
চলুন বেড়িয়ে আসি চার ধাম
পর্যটকদের কাছে আকর্ষিত শিলং
রোমাঞ্চের নিস্পত্তি মৃত্যুতে
চলুন বেড়িয়ে আসি চার ধাম
রাজপাড়ার কাহিনী