মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > ভ্রমণ > বঙ্গ দর্শন > নতুন গন্তব্য-অজানা টিহরি
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
নতুন গন্তব্য-অজানা টিহরি

আসমুদ্র হিমাচল বিস্তৃত আমাদের দেশ ভারতবর্ষ৷ এখানে পর্যটকের সঙ্গে সঙ্গে পর্যটন ক্ষেত্রের অভাব নেই৷ কিন্তু সমস্যা হল বেশীর ভাগ জায়্গাতেই ভীষণ ভিড় থাকে৷ সাধারণতঃ ছুটির সময়েই বেশীর ভাগ লোক ঘুরতে বের হয়৷ আর তাই বেশ
WDWD
চর্চিত স্থানগুলিতে ভিড়ও হয় খুব বেশী৷ তাই বেড়াতে যাওয়ার জন্য চাই নিভৃত কোন স্থান৷ এমনই এক পর্যটন স্থান হল টিহরী৷

উত্তরাখন্ডে অবস্থিত এই ভ্রমণ ক্ষেত্রটিকে 21 শতকের হিলস্টেশন বলা যেতে পারে৷ সমুদ্রতল থেকে 1800 মিটার উঁচুতে
WDWD
ভাগীরথী নদীর উপরে তৈরী টিহরী বাঁধের নিকটবর্তী পাহাড়ী অঞ্চলে এই শহর অবস্থিত৷ পুরানো টিহরী শহর জলমগ্ন অবস্থায় ছিল৷ দেশের উন্নতিকল্পে তৈরী বাঁধের সঙ্গে সঙ্গে এই শহর ও সম্পূর্ণ নতুন রূপ পায়৷ এখানে ভিড়ও কম এবং জায়গাটি ঘোরার জন্য বেশ নতুন৷


প্রকৃতির অনন্যতা ছাড়াও নতুন টিহরী শহর খুবই স্বাস্থ্যকর স্থান৷ এই শহরের তেমন কোন ইতিহাস না থাকলেও শহরের বর্তমানই খুব আকর্ষনীয়৷ নতুন তৈরী হওয়ার ফলে এই শহরের সব কিছু - বাড়িঘর, মন্দির, মসজিদ, গুরুদুয়ারা, চার্চ ইত্যাদি একেবারে নতুন৷ শহরের মধ্যবর্তী মূখ্য রাস্তা 'মাল রোড' হিসাবে পরিচিত৷ এর চারপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তা-ঘাট, নানাধরনের বাজার, দোকান, রেস্টোরেণ্ট ইত্যাদি দ্বারা শহরটি সাজানো৷ বাজার এলাকা থেকে একটু এগিয়ে গেলেই শুরু হয় বড় বড় গাছের সারি৷ এখানকার ঠাণ্ডা আবহাওয়া মনকে শান্তি দেয়৷ মাল রোডে একটা শহিদের স্মারক আছে৷

নতুন টিহরীর সবথেকে উঁচু পাহাড়ের ওপরে মনোরম এক স্থান আছে৷ এখান থেকে পর্য্টকেরা হিমাচ্ছাদিত পর্বতের সৌন্দর্য্য দেখতে পারেন৷ তাই এই জায়গার নাম 'স্নো ভিউ'৷ এই জায়গটি একটি পিকনিক স্পটের মত৷ এখানে আসা পর্যটকেরা এই
WDWD
স্থানে এসে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের স্বাদ গ্রহণ করতে পারেন৷ এখান থেকে কিছু দূরে 'দেবদর্শন' নামে একটি জায়গা আছে যেখানে খুব প্রসিদ্ধ এক মন্দির আছে৷ নতুন টিহরীর সব মন্দিরই নতুন৷ কিন্তু এই সব মন্দিরে স্থাপিত মূর্তিগুলি পুরানো টিহরীর মন্দির থেকে এনে এই মন্দিরে স্থাপন করা হয়েছে৷ এখান থেকে টিহরী বাঁধের বিস্তৃত ঝিলের সুন্দর দৃশ্য খুবই আকর্ষনীয়৷


নতুন শহরের আরেকটি অংশ হল বৌহাড়ী৷ এটি পাহাড়ের নীচু অংশে অবস্থিত৷ এখানে কিছু মন্দির এবং গুরুদুয়ারা আছে৷ পুরানো টিহরীর কিছু স্মৃতি বাঁচিয়ে রাখার জন্য এখানে ক্লক টাওয়ার বানানো হয়েছে৷ এর কাছেই এখানকার স্টেডিয়া
WDWD
রয়েছে৷ ঘুরে ফিরে আসা রাস্তা ছাড়াও নতুন টিহরীতে নীচ থেকে ওপর পর্যন্ত সিঁড়ির মত করে কিছু জায়গা তৈরী করা হয়েছে৷ এরজন্য এই শহরকে সিঁড়ির শহর বললেও ভুল হবে না৷ ভাগীরথী পুরমের পাশে টপ টেরেস নামক স্থান ও পর্যটকদের কাছে খুবই আকর্ষনীয়৷ এখান থেকেও বিস্তৃত ঝিলের দৃশ্য প্রত্যক্ষ করা যায়৷ নতুন টিহরী থেকে 11কিমি দূরে উত্তরাখণ্ডের প্রাচীন শহর চম্বা অবস্থিত৷ এখানেও আপনি বেশ সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন৷

তাহলে আর দেরী কিসের? এবার আরও একটু খোঁজ খবর নিয়ে বেরিয়ে পড়ুন, ঘুরে আসুন টিহরি৷ খুঁজে পান নতুন এক স্থান যা সবথেকে আলাদা৷
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
সবুজ প্রীতি
ভ্রমণে রোমাঞ্চের আনন্দ
চলুন বেড়িয়ে আসি চার ধাম
পর্যটকদের কাছে আকর্ষিত শিলং
রোমাঞ্চের নিস্পত্তি মৃত্যুতে
চলুন বেড়িয়ে আসি চার ধাম