রাজস্থানের মাউন্ট আবু একটা উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র৷শুধু ভারতের পর্যটকরাই নন, বিদেশী পর্যটকরাও মরু শহরের এই পর্বত বেস্টিত স্থানটির আকর্ষনে ছুটে আসেন৷ মাউন্ট আবুতে দেখার মত অনেক কিছুই রয়েছে৷ যা পর্যটকদের এই স্থানটির প্রতি আকর্ষিত করে৷ ইতিহাস মাউন্ট আবু সম্বন্ধে নানা কাহিনী প্রচলিত আছে৷সাধু সন্ন্যাসী এবং মহাপুরুষদের নিবাস স্থান ছিল মাউন্ট আবু৷ তাঁরা আবু পাহাড়ে বসে তপস্যা করতেন৷ পুরাণে বর্ণিত আছে স্বর্গের দেব দেবীদের নিবাস স্থান ছিল এটি৷ ঋষি বশিষ্ঠ এই আবু পাহাড়ে একটা যজ্ঞ করেছিলেন৷ মুখ্য আকর্ষক স্থল গোমুখ মন্দির মাউন্ট আবুর প্রসিদ্ধ মন্দির হল গোমুখ মন্দির৷ এখানে ভগবান শ্রী রামের পূজো অর্চনা করা হয়৷ মাউন্ট আবু থেকে 4 কিমি দূরে এই মন্দিরটি অবস্থিত৷ মন্দিরের পাথরের দ্বারা নির্মিত ভগবানের মূর্তিগুলি অত্যন্ত আকর্ষক৷ দিলবারা জৈন মন্দির: দিলবারা জৈন মন্দির এতটাই সুন্দর করুকার্য দ্বারা নির্মিত যে এই মন্দিরের দিকে তাকালে চোখ ফেরানো যায় না৷1031 সালে এই মন্দিরটি নির্মিত হয়েছিল৷ এই মন্দিরের মধ্যে একটি বিশেষ জায়গায় বিমল বশি মন্দিরটিও রয়েছে৷এটা হল এখানকার সব থেকে পৌরাণিক মন্দির৷ সানসেট: মাউন্ট আবুর প্রধান আকর্ষন হল এখানকার সানসেট৷ সূর্যাস্তের সময়ে এই স্থানটির সৌন্দর্য দ্বিগুন বেড়ে যায়৷ ট্রেবোর্স ট্যাঙ্ক: গভীর জঙ্গলের্ মধ্যে ট্রেবোর্স ট্যাঙ্কটি অবস্থিত৷ এই স্থানটিও পর্যটকদের আকর্ষনের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে৷এই জঙ্গলের মধ্যে অগণিত পাখী রয়েছে৷ কেমন করে যাবেন? সড়কপথে: জয়পুর, উদয়পুর, দিল্লী এবং আজমীর থেকে বাসে করে আপনি মাউন্ট আবু যেতে পারেন৷ বিমান পথে: এর নিকটতম বিমানবন্দরটি হল উদয়পুরের ডাবোক৷ রেলপথে: মাউন্ট আবুর রেলওয়ে স্টেশনটি হল আবু রোড স্টেশন৷ ট্রেনে করেও আপনি এই স্থানটিতে যেতে পারেন৷ |
|