মুখ্য পৃষ্ঠা > মনোরঞ্জন > ভ্রমণ > বঙ্গ দর্শন > টুরিস্ট পুলিশদের জন্য বিশেষ কোর্স
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
টুরিস্ট পুলিশদের জন্য বিশেষ কোর্স

পর্যটকদের জন্য সুখবর৷ পাহাড়ে বেড়াতে গিয়ে এবার অন্তত আর দিকভ্রান্ত হওযার কোন ভয় নেই৷ হাত বাড়ালেই পাবেন টুরিস্ট পুলিশ৷ না পুলিশ নামটা শুনে ভয় পাওয়ার কোন কারণ নেই৷ এই পুলিশ আপনার বন্ধু, পথপ্রর্দশক৷পর্যটন বিভাগ এবং অসামরিক বিমান পরিবহণ দপ্তর পাহাড়প্রেমীদের উন্নত মানের সুবিধা প্রদাণ করতে চলেছে৷ আর এই উদ্দেশ্য নিয়েই টুরিস্ট পুলিশদের রিফ্রেশার ট্রেনিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্যটন বিভাগ৷

পার্বত্য অঞ্চলের টুরিস্ট পুলিশদেরই এই প্রশিক্ষণ দেওয়া হবে৷ সেখানে কি কি ঘোরার জায়গা আছে, সেখানে থাকবার কি সুব্যবস্থা আছে এবং কি করে বিভিন্ন স্পটে পৌঁছানো যায় সেই সব তথ্যই এই কোর্সে তাদের জানানো হবে৷ যাতে তারা পর্যটকদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দিতে পারেন৷ এবার পুলিশরা শুধু পর্যটকদের নিরাপত্তাই রক্ষা করবেন না তাদের গাইড হয়ে বিভিন্ন তথ্য দেবেন তারা৷

মানালী এবং সিমলাতেই পরীক্ষা মূলক ভাবে প্রথম এই পদক্ষেপ নেওয়া হচ্ছে৷ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে পর্যটন দপ্তরের সচিব মনীষা নন্দা জানান, মানালী এবং সিমলার পর্যটনকে বিকাশ করার জন্যই টুরিস্ট পুলিশদের এই প্রশিক্ষণ দেওয়া হবে৷
এখানে তথ্য খুঁজুন
অতিরিক্ত
কোনারকের সূর্য মন্দির
ছোট্টো দ্বীপ : মরীশাস
কোলাহল থেকে দূরে : কালিম্পং
শান্তির প্রকৃতি : পালমপুর
প্রকৃতিতে পুরাণ "পাচমাঢ়ী"
রাজস্থানের আকর্ষন মাউন্ট আবু