বঙ্গ দর্শন
মুখ্য পৃষ্ঠা » মনোরঞ্জন » ভ্রমণ » বঙ্গ দর্শন » রেকর্ড সংখ্যক পর্যটক তাজমহলে
 

ND
ND
রেকর্ড সংখ্যক পর্যটক তাজমহল পরিদর্শন করলেন৷ গত 15-ই আগস্ট স্বাধীনতা দিবসের ছুটি উপলক্ষ্যে প্রচুর সংখ্যক পর্যটক আগ্রাতে তাজমহল দেখতে যান৷ সরকারী সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে পর্যটকদের এই সংখ্যা 25,000 ছাড়িয়ে যায়৷ তাজের পাশাপাশি ফতেপুর সিক্রি এবং আগ্রা ফোর্টও পর্যটকদের ভিড়ে জমজমাট ছিল৷

বৃষ্টির রেশ কাটিয়ে রোদের আলো যখন তাজমহলে গিয়ে আছড়ে পড়ে তাজের সৌন্দর্যে এক অভিনব চমক আসে৷ তাজের সেই সৌন্দর্যটা উপভোগ করেছেন সেখানে উপস্থিত পর্যটকরা৷ মুঘল সম্রাট শাহজাহান নির্মিত এই স্মৃতি সৌধটির খ্যাতি সারা বিশ্ব জুড়ে৷ বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে জায়গা করে নেওয়ার পরে বিশ্বের বিভিন্ন দেশের মানুষদের মধ্যে তাজমহল নিয়ে আকর্ষণ বেড়েছে৷ তাই বিদেশী পর্যটকদের ভিড়ও তাজমহলে দিন দিন বাড়ছে৷
• Play Free Online Games Click Here
• Blogs, Videos and More Click Here
• Send Musical and Animated Cards Click Here
• Simple,Fast & Free Email Service Click Here
এখানে তথ্য খুঁজুন