বঙ্গ দর্শন
মুখ্য পৃষ্ঠা » মনোরঞ্জন » ভ্রমণ » বঙ্গ দর্শন » 'ছোটো মানস সরোবর' মণী মহেশ
 

হিমাচল প্রদেশে প্রকৃতি যেন তাঁর সৌন্দর্যকে উজার করে ঢেলে দিয়েছে৷ এই রাজ্যতে এমন অনেক স্থান আছে যা পর্যটকে সব সময়েই ভরপুর থাকে৷ সিমলা, কুলু মানালী ছাড়া হিমাচলের যে জায়গাটা দেখার জন্য পর্যটকরা ছুটে যান তা হল মণীমহেশ৷ মণী মহেশকে তিব্বতের সঙ্গে তুলনা করা হয়৷ কারণ এখানে নাকি মানস সরোবরের মত শান্তি রয়েছে৷ প্রাকৃতিক সৌন্দর্যও নাকি একেবারে মানস সরোবরের মত৷

পাহাড়ের কোলে ভগবান শিব বিরাজমান রয়েছেন৷ তবে মহাদেবকে দর্শন করতে হলে পাহাড়ের দুর্গম পথের মধ্যে দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে৷ মানসসরোবরের মতই এখানে যেতে হলে বেশ কিছুটা পথ পদযাত্রা করতে হয়৷ তাই একে ছোটো মানসসরোবর আখ্যা দেওয়া হয়৷

হিমাচলের চম্বা জেলা থেকে 16 কিমি যাওয়ার পরে হডসর নামে একটি জায়গ আসে৷ সেখান থেকে 14 কিমি পায়ে হেঁটেই পৌঁছানো যায় মণীমহেশে৷ সমুদ্র সমতল থেকে এই স্থানটি 14082 কিমি উচ্চতায় অবস্থিত৷ মানস সরোবরের মতই এই তীর্থস্থানটিতে যাওয়ার পথ অত্যন্ত দুর্গম৷

যাওয়ার পথে গৌরীকুন্ড, সুন্দরসী প্রভৃতি নানা স্থান আসে৷ পাহাড়ের উপরেই বরফের মাঝে অধিষ্ঠান করে আছেন মহাদেব৷ এই স্থানটিতে গেলে আপনি মানস সরোবর দর্শনের ন্যায় সুখ অনুভব করবেন৷ মূলত জন্মাষ্ঠমী থেকেই মণী মহেশ যাত্রা শুরু হয়৷ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থীরা মণী মহেশকে দর্শন করতে পারেন৷
এখানে তথ্য খুঁজুন