বঙ্গ দর্শন
মুখ্য পৃষ্ঠা » মনোরঞ্জন » ভ্রমণ » বঙ্গ দর্শন » প্রাকৃতিক সৌন্দর্যের খনি চিকলধারা
 

ND
ND
মহারাষ্ট্রের অমরাবতী জেলার চিকলধারা পার্বত্য অঞ্চলটির সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না৷ প্রকৃতি তার রুপের ডালিকে এখানে যেন উজার করে দিয়েছে৷ পাহাড় ঘেরা অরন্য৷ চার ধারে পাহাড় তার মাঝে নানা রকম গাছ৷ সবুজের শহর বললে কিছু ভুল হবে না৷

চিকলধারার মূল আকর্ষণ হল কফির বাগান৷ এখানকার কফি বিদেশেও রপ্তানি করা হয়৷ পর্যটকদের থাকার জন্য এখানে সোল রিসোর্ট রয়েছে৷ এই রিসোর্টে থেকে পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্যকে প্রাণভরে উপভোগ করতে পারবেন৷ চিকলধারাতে দাহনা জাতীয় অভয়ারন্যটি রয়েছে৷ এছাড়া মেলঘাট টাইগার পরিযোজনাটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে৷

প্রাচীণ সভ্যত আর সংস্কৃতির ঐতিহ্যপূর্ণ গবেলগড় কেল্লাটি এখানকার প্রধাণ দর্শনীয় স্থান৷ ঐতিহাসিক এই কেল্লাটি দেখার জন্যই পর্যটকরা এখানে ছুটে আসেন৷ এছাড়া পন্ডিত নেহেরু বোটানিক্যাল গার্ডেনটি ও দেখবার মত৷ মহারাষ্ট্র সরকারের রেঞ্জার কলেজ সংগ্রহালয়টি এখানে অবস্থিত৷ এছাড়া এখানে ভগবানের শিবের একটি জাগ্রত মন্দির আছে৷ যার কারণেও ভক্তরা এই স্থানটিতে এসে ভিড় করেন৷

কেমন করে যাবেন?

সড়ক পথে: অমরাবতী থেকে চিকলধারা যাওয়ার জন্য বাস পাওয়া যায়৷

বিমান পথে: এর নিকটতম বিমানবন্দরটি হল আকোলা৷
এখানে তথ্য খুঁজুন