বঙ্গ দর্শন
মুখ্য পৃষ্ঠা » মনোরঞ্জন » ভ্রমণ » বঙ্গ দর্শন » পাহাড়ের শোভা লোনাভলা'য়
 

PR
PR
ঘুরতে যেতে চান? পাহাড় দেখতে চাইলে চলে যান মহারাষ্ট্রের হিল স্টেশন লোনাভলাতে৷ পাহাড়, ঝর্না, গুহা, দূর্গ কি নেই এই জায়গাটাতে৷ যাবার সঠিক সময় হল অক্টোবর থেকে মে৷ অথবা আপনিও নভেম্বর থেকে ফেব্রুয়ারীর মাঝেও যেতে পারেন৷
সহাদ্রি পর্বতে ঘেরা লোনাভলার প্রাকৃতিক দৃশ্য অতি মনোরম৷

এখানে কার্লা এবং ভাজা দুটো প্রাচীণ গুহা আছে৷ সমুদ্র সমতল থেকে 6.5 কিমি উচ্চতায় অবস্থিত রাজমাচি পয়েন্টটি দেখবার মত৷ এখানকার বিখ্যাত জল বিদ্যুত প্রকল্প 'বুশি' প্রকল্পটি দেখবার মত৷ বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে পিকনিক করর মত উপযুক্ত জায়গা এটি৷
PR
PR


এখানকার আরেকটি দর্শনীয় স্থান হল তুণগার্লি লেক৷ পাহাড়ের মাঝে অবস্থিত লেকের চারধারের প্রাকৃতিক দৃশ্য ভীষণই সুন্দর৷ এখানকার রেউড পার্ক এবং শিবাজি উদ্যানটি বসে সময় কাটাবার উপযুক্ত জায়গা৷ শিশুরা এখানে মনের আনন্দে খেলতে পারবে৷ এখানে ভগবান শিবের খুব সুন্দর একটি মন্দির আছে৷

এখানে যেতে খুব একটা সময় লাগে না৷ মুম্বাই থেকে মাত্র দু ঘন্টায় লোনাভাতে পৌঁছে যাওয়া যায়৷ আপনি এখানে দু-চার দিন থেকে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন৷ এখানে থাকার জন্য গেস্ট হাউস রয়েছে৷
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: পাহাড়ের শোভা লোনাভলায়