মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > সৌন্দর্য্য > নিবন্ধ > ঝলসানো ত্বকের সমাধান
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
ঝলসানো ত্বকের সমাধান
আমাদের মধ্যে অনেকেরই ত্বক সূর্যের তাপে ঝলসে যাবার জন্যে সুন্দরতা হারিয়ে ফেলে৷ যার ফলে সকলের সঙ্গে মেশার সময় হীনমন্যতায় ভুগে থাকেন৷ খুব সহজ উপায়ের মাধ্যমে ত্বকের এই সমস্যা দূর করা সম্ভব৷ প্রথমে শশার ভেতরের অংশটিকে বের করে পিষে নিন৷ এবার এর সাথে কিছুটা পরিমানে টমেটোর রস ও দই ভালো করে মিশিয়ে নিন৷ এবার এই মিশ্রনটিকে ত্বকের উপরে প্রলেপের মতন করে লাগিয়ে নিন৷

এই সময়ে হোয়াইট হেডসগুলিকে পরিস্কার করবার জন্য স্নান করার সাবানের ফেনা বানিয়ে নিন ও তার সাথে কিছুটা পরিমানে নুন মিশিয়ে নিন৷ এবার এই অবস্থায় এটিকে ত্বকের উপরে মালিশ করতে থাকুন৷ কয়েক দিন এই প্রক্রিয়াগুলি চালিয়ে গেলে আপনার ত্বকের ঝলসানো ভাব ও হোয়াইট হেডের সমস্যা দূর হয়ে যাবে৷ তার মধ্যে কারুর ত্বক যদি তেলতেলে ধরনের হয়ে থাকে তাহলে অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ এর জন্য আপনাকে এক চামচ গুঁড়ো দুধের সাথে কিছুটা পরিমান শশার রস মিশিয়ে নিন৷ এইবার এই মিশ্রটিকে ত্বকের উপরে প্রলেপের মতন করে লাগিয়ে রাখুন৷ কিছুক্ষন পর ঠান্ডা জল দিয়ে মুখ পরিস্কার করে নিন৷

তাছাড়া ত্বক ঝলসে গেলে আম ও জাম পাতা বেটে তার সাথে কিছুটা পরিমান হলুদ গুঁড়ো মিশিয়ে ত্বকের উপরে প্রলেপের মতন করে লাগিয়ে নিন৷ মিনিট দশেক পরে ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখ পরিস্কার করে নিন৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
অতিরিক্ত
ত্বককে সুন্দর করে তুলুন
পাকা চুলের সমস্যার সমাধান
চোখের সুন্দরতা বাড়ান
চুলের মসৃনতা বাড়ান
ত্বকের সজীবতা বাড়াবার উপায়
ত্বক পরিষ্কারের সহজ উপায়