মুখ্য পৃষ্ঠা >  অন্যান্য বিষয় > সৌন্দর্য্য > নিবন্ধ
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
হেয়ার কন্ডিশনারের প্রয়োজনীয়্তা
WDWD
পরিবেশ দূষনের জন্য চুল ভাল করে পরিষ্কার করা সত্ত্বেও ধূলো ও মাটি লেগে চুল খারাপ হয়ে যায়৷ তখন মনের মত চুল বাধা যায় না৷ চুল ঠিক রাখতে হলে চুলের যত্ন করা উচিত৷ চুল ঠিক রাখতে হলে সবার প্রথমে হেয়ার কন্ডিশনারের দিকে নজর দেওয়া উচিত৷ কন্ডিশনার কেবল চুলের উজ্জ্বাল্য বাড়ায় না চুলকে মোলায়েম করে৷ এরফলে মনের মত চুল বাধা যায়৷ অনেকক্ষন তা সেট থাকে৷

চুলে কন্ডিশনার আপনি বাজার থেকে কিনেও লাগাতে পারেন আবার নিজের ঘরেও তৈরী করে লাগাতে পারেন৷ বাজারে কন্ডিশনার শ্যাম্পুর আকারে পাওয়া যায়৷ মাথায় শ্যাম্পু করার পর চুলের ঘনত্ব অনুয়ায়ী যতটা প্রয়োজন হাতে ততটা নিয়ে আপনি চুলে লাগান৷ 10 থেকে 15 মিনিট রাখার পর জল দিয়ে ধুয়ে ফেলুন৷ যদি আপনি বাড়িতে কন্ডিশনার তৈরী করে মাথায় লাগাতে চান তাহলে আপনি ডিম ফাটিয়ে তারমধ্যে লেবুর রস দিয়ে মাথায় লাগান৷ এটাও কন্ডিশনারের কাজ করবে৷

যাদের বাড়িতে ডিম ঢোকানো নিষেধ তারা মাথা ধোয়ার সময় দুই তিন মগ জলের মধ্যে লেবুর রস মিশিয়ে মাথায় লাগান চুলে এটা কন্ডিশনারের কাজ করবে৷ যদি আপনার কাছে সময় থাকে তো আপনি কন্ডিশনার হিসাবে মেহেন্দীও ব্যবহার করতে পারেন৷ মেহেন্দী লাগালে চুলের উজ্জ্বাল্য বাড়ে৷ বাজার থেকে আপনি মেহেন্দী পাউডার কিনে আপনার চুলের ঘনত্ব অনুয়ায়ী মেহেন্দী পাউডারকে জলে গুলে মাথায় লাগান৷ এতে চুলের উজ্জ্বাল্য বাড়বে৷
অতিরিক্ত
ঝলসানো ত্বকের সমাধান
ত্বককে সুন্দর করে তুলুন
পাকা চুলের সমস্যার সমাধান
চোখের সুন্দরতা বাড়ান
চুলের মসৃনতা বাড়ান
ত্বকের সজীবতা বাড়াবার উপায়