মহিলাদের কাছে মেক আপ একটি আকর্ষনীয় বিষয়বস্তু৷ অধিকাংশ মহিলা এই বিষয়ে ভীষণ আগ্রহী হয়ে থাকেন৷ মেক আপ ব্যবহারের এই অভ্যাসকে আপনি চাইলে নিজের ও সমাজের নানা ভালো দিকে ব্যবহার করতে পারেন৷ যদি আপনি প্রকৃতিকে বাঁচাতে বৃক্ষরোপন, জ্বালানীর কম ব্যবহার বা ইলেক্ট্রিসিটি বাঁচিয়ে চলার পক্ষপাতী হন তাহলে মেক আপ সম্পর্কিত বিষয়টিও তার সঙ্গে জুড়ে দিন৷
কেনাকেটা করার সময় অনেকবারই আপনি এমন জিনিষও কিনে ফেলেন যা হয়্ত একবার কি কয়েকবার ব্যবহার করার পরেই তা আর ব্যবহার করছেন না৷ বা এটাও হয়ে থাকে যে শ্যাম্পু বা কন্ডিশনার শেষ হওয়ার আগেই আপনি তা কিনে ফেলছেন৷
এখন আপনি 'ইকো ফ্রেন্ডলী বিউটি'র মাধ্যমে এমন কাজ করা থেকে নিজেকে আটকাতে পারেন৷ এই নতুন প্রথার তিনটি দিক আছে৷ সেগুলি হল- 'রিডিউজ', রি-ইউজ' এবং 'রি-সাইকেল'৷ এই তিনটি বিষয় শুধুমাত্র কোন ব্যবসায়িক উদ্যোগ-ই নয় আপনার কসমেটিকের জগতেও একটি গুরুত্বপূর্ণ দিক হতে পারে৷ এর মূল মন্ত্র হল কসমেটিকের জন্য বেশী খরচ না করে যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করুন৷ এই বিষয়ে কয়েকটি উপায় আপনাদের জানানো হল-
** শুরুতেই লিপগ্লস ও লিপস্টিকের ব্যবহার কম করুন৷
** কসমেটিকসের খালি বোতল বা ব্রাশকে আপনি নানা কাজে ব্যবহার করতে পারেন৷ যেমন- পুরানো মাস্কারা স্টিককে আপনি আই-ব্রাউ ব্রাশ হিসাবে কাজে লাগান৷ পুরানো কাজল পেন্সিলকে স্কেচপেনের মত ব্যবহার করুন৷ পুরানো লিপস্টিক যা আপনি ব্যবহার করছেন না তা ফ্যান্সী ড্রেস, কস্টিউম বা নানারকম প্রজেক্ট ওয়ার্কে ব্যবহার করে দেখুন৷
** সবসময় উত্পাদনের শেষ মেয়াদ দেখে নেবেন৷
** এমন লিপস্টিক যার রং আপনার আর ভালো লাগছে না তা গলিয়ে নিয়ে লিপবাম বা লিপগ্লস হিসাবে ব্যবহার করুন৷
** পুরানো হেয়ার ডাই-র ব্রাশ বা টুথব্রাশের দিয়ে জুতো বা বেসিন পরিষ্কার করা যেতে পারে৷
** যে কোম্পানীর প্রোডাক্টে বেশী পরিমানে কেমিক্যাল ব্যবহূত হয় সেই দ্রব্য ব্যবহার না করাই ভালো৷ হার্বাল প্রোডাক্ট ব্যবহার করা উচিত৷
কসমেটিকসের ব্যবহারের ক্ষেত্রে এখনকার মহিলারা হার্বাল প্রোডাক্টের দিকে বেশী উত্সাহিত হয়ে উঠছে৷ এটি সমাজ ও পরিবেশের জন্য একটি সুখবর৷ আজকের মহিলারা নিজেদের ত্বকের সঙ্গে পরিবেশ সম্পর্কেও যথেষ্ঠ ওয়াকিবহাল হয়ে উঠছেন৷
|