মুখ্য পৃষ্ঠা > অন্যান্য বিষয় > সৌন্দর্য্য > নিবন্ধ > চাঁদের মত সৌন্দর্য পেতে...
পরামর্শ বা প্রতিক্রিয়ামিত্রকে পাঠানএই পৃষ্ঠা প্রিন্ট করুন
 
চাঁদের মত সৌন্দর্য পেতে...

NDND
মুখের সৌন্দর্য বাড়ানোর চাবিকাঠিটা আমাদের হাতে রয়েছে৷ প্রতিদিন যদি মুখে ভেষজ প্যাক লাগানো যায়৷ আপনার গ্ল্যামার বাড়বে ছাড়া কমবে না৷ বাজারে তৈরী প্যাক নয় ঘরে তৈরী প্যাকই মুখে লাগান৷ বাড়িতে কি করে প্যাক তৈরী করবেন৷ কঠিন তা একেবারেই নয়৷ চলুন প্যাক তৈরীর রহস্যটা জেনে নিই৷

ডাবের জল ও দুধের স্বর: ডাবের জলের মধ্যে দুধের স্বর মিশিয়ে মুখের মধ্যে ভালো করে ম্যাসাজ করুন৷ এতে মুখের বলীরেখা দূর হয়ে যাবে৷ মুখের দাগ কমবে৷ এছাড়া ত্বকও নমনীয় হবে৷

চন্দনের বীজ আর মুলো: কখনও মুখে কালো কালো ছোপ তৈরী হয়৷ এর থেকে মুক্তি পাওয়ার জন্য এক চামচ চন্দনের বীজের প্যাক, এক চামচ মূলোর রস, আর আধা চামচ লেবুর রস মিশিয়ে মুখে লাগান৷ কুড়ি মিনিট রাখার পরে মুখ ভালো করে ধুয়ে নিন৷ এতে খুব তাড়াতাড়ি মুখে র কালো দাগ দূর হয়ে যাবে৷

মধু এবং লেবু: মুখের গ্ল্যামার যদি এক নিমেষে বাড়াতে চান তাহলে প্রতিদিন মুখে লেবু আর মধুর রস মিশিয়ে লাগান৷ 20 মিনিট রাখার পরে মুখ ধুয়ে ফেলুন৷ এতে মুখ পরিষ্কার হবে৷ এর সঙ্গে ত্বকের তৈলাক্ত ভাবও দূর হয়ে যাবে৷

টমেটো ও লেবু: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মুখের রোমকূপের ছিদ্রগুলোও বেড়ে যায়৷ টমেটোর রসের মধ্যে লেবুর রস সমপরিমাণে মিশিয়ে মুখে লাগান৷ আধ ঘন্টা রাখার পরে মুখ ধুয়ে ফেলুন৷ এই প্যাক ত্বকের রোমকূপের ছিদ্রগুলোকে সঙ্কুচিত করবে৷ এই প্যাকটা দুধের স্বরের সঙ্গে মাখা যায় তাহলে মুখের রুক্ষ্ণ ভাবও দূর হয়ে যাবে৷

কাচা দুধ ও চন্দন পাউডার: রোদে ঘুরে মুখ যদি কালো হয়ে যায় তাহলে কাচা দুধের মধ্যে চন্দন পাউডার, শশার রস, লেবুর রস, বেসন মিশিয়ে প্যাক তৈরী করুন৷ ঐ প্যাকটা মুখে লাগিয়ে কিচুক্ষন রাখার পরে মুখ ধুয়ে ফেলুন৷ এতে ত্বকের কালোভাব দূর হয়ে যাবে৷
 Play Free Online Games  Click Here
 Blogs, Videos and More  Click Here
 Send Musical and Animated Cards  Click Here
 Simple, Fast & Free Email Service  Click Here
এখানে তথ্য খুঁজুন
এখানেও সন্ধান করুন: চাঁদের মত সৌন্দর্য পেতে, Beauty
অতিরিক্ত
পা ফাটা মহাসমস্যা
টিসু পেপার দিয়ে ত্বকের প্রকৃতি জানুন
ফর্সা হবার প্যাক
প্রতিদিন মুখে প্যাক লাগান
ব্রোনো দূর করে এরোমা ফেস প্যাক
ঘরে তৈরী ফেসপ্যাক লাগান