ত্বক ঠিক রাখতে গেলে জানেন কি প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত৷ আমর ত্বকের উজ্জ্বাল্য বাড়ানোর জন্য বাজারের নানা কেমিক্যাল যুক্ত ক্রিম মুখে লাগাই৷ কিন্তু সারাদিনে যে পরিমাণ জলটা খাওয়া দরকার তা খাই না৷ জল কি ত্বকের চমক বাড়ায় চলুন তা জেনে নিই৷ * ঘামের মধ্যে দিয়ে জল আমাদের শরীর আর ত্বকের তাপমাত্রার মধ্যে সামঞ্জস্য বজায় রাখে৷ * জল বেশী পাচন শক্তি বাড়ে৷ * জলের মধ্যে দিয়ে আমাদের শরীরের টক্সিন বাইরে বেরিয়ে যায়৷ * জল খাওয়ার মাধ্যমে আমাদের শরীরে সার্কুলেশান বাড়ে৷ গরম জল খেলে ত্বক অক্সিজেনেট আর হাইড্রেট হয়৷ এতে ত্বকের উজ্জ্বাল্য বাড়ে৷ * ত্বককে হাইড্রেট রাখার জন্য প্রতিদিন প্রচুর পরিমাণে জল খান৷ * পর্যাপ্ত পরিমাণে জল না খেলে ত্বক রুক্ষ হয়ে যায়৷ খুব তাড়াতাড়ি ত্বকে বলীরেখা পড়ে৷ * পর্যাপ্ত মাত্রায় জল খেলে ত্বক কখনও শুষ্ক হয় না৷ দিনে কতটা জল খাবেন? সারাদিনে 8-10 গ্লাস জল খান৷ যদি একবারে এত জল না খেতে পারেন তাহলে ফলের জুস, গ্রিন টি, ফ্রেশ লেমন ওয়াটার প্রভৃতি তরল পদার্থ পান করুন৷ |