পার্স মহিলাদের ফ্যাশানে এক নতুন মাত্রা যোগ করে৷ সুন্দর পোশাকের সঙ্গে যদি আপনার হাতে একটা আকর্ষণীয় পার্স থাকে আপনার সৌন্দর্যে তা দ্বিগুন মাত্রা যোগ করবে৷ তবে বয়সের প্রকাভেদে পার্সের নির্বাচন করা উচিত৷ স্কুল-কলেজের মেয়েরা যে কোন রঙের পার্সই নিতে পারেন৷ অপরদিকে যারা অফিসে কর্মরত তারা একটু রঙটা বেঁছে পার্স কিনুন৷ নব বিবাহিত মহিলাদের হাতে লাল রঙের পার্সটা দেখতেই ভালো লাগে৷ অপরদিকে যারা বয়স্ক মহিলা তাদের হাতে হালকা রঙের পার্সটাই ভালো লাগে৷ যদি আপনার কাছে একের বেশী পার্স থাকে তাহলে আপনি পোশাকের সঙ্গে ম্যাচিং করে তা নিতে পারেন৷ তবে অনুষ্ঠান বুঝে পার্স নিন৷ যদি জন্মদিন, বিয়ের পার্টিতে যাচ্ছেন তাহলে জমকালো পার্স নিন৷ আবার যদি কোন সাধারণ পার্টিতে যাচ্ছেন তো খুব মার্জিত ধরনের পার্স নিন৷ |