ত্বকের দাগ নিয়ে সমস্যায় পড়েছেন? ভাবছেন কি করে মেটানো যায়? দাগ মেটানো কোন কঠিন ব্যাপার নয়৷ কিছু ভেষজ পদ্ধতি আছে যা প্রয়োগ সহজেই আপনার ত্বকের সব দাগ দূর হয়ে যাবে৷ চলুন সেই পদ্ধতি গুলো জেনে নিই৷ * শুকনো হলুডের গাঁটকে লেবুর রসের মধ্যে মিশিয়ে মুখে লাগান৷ খুব সহজেই ত্বকের সব দাগ দূর হয়ে যাবে৷ * দুধের মধ্যে চন্দন ঘষে মুখে লাগান৷ এতে মুখের দাগ দূর হয়ে যাবে৷ * তৈলাক্ত ত্বকের দাগ দূর করতে হলে চন্দন গুড়ো গোলাপ জলের মধ্যে মিশিয়ে মুখে লাগান৷ গরমের দিনে এই প্রলেপ মুখে লাগানো অত্যন্ত উপকারী৷ * চোটের দাগে লাল চন্দন ও গোলাপ জল মিশিয়ে লাগান৷ 20 দিনের মধ্যেই উপকার পাবেন৷ * টমেটো ও লেবুর রস দশ-বারো ফোটা মিশিয়ে মুখে লাগান সব দাগ দূর হয়ে যাবে৷ * পেট ঠিক না থাকলে মুখে নানা রকম দাগের সৃষ্টি হয়৷ সেই কারণে দিনে অন্তত তিনবার লেবুর জল খান৷ ত্বকের উজ্জ্বাল্য বাড়বে৷ |